• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৫১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

পাকুন্দিয়ায় ভাগ্নের ছুরিকাঘাতে মামা খুন

নিহত মামার আফজালুর রহমান রায়হান

# রাজন সরকার, প্রতিনিধি, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) :-

জমি সংক্রান্ত বিরোধের জেরে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছুরিকাঘাতে মামাকে খুন করেছেন আপন ভাগ্নে। গত বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়িয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত মামার নাম আফজালুর রহমান রায়হান (৩২)। তিনি পোড়াবাড়িয়া গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে ও পোড়াবাড়িয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক ছিলেন। ভাগ্নে মহসিন (১৮) কিশোরগঞ্জ সদর উপজেলার মুকসেদপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাগ্নে মহসিন তার মাকে নিয়ে দীর্ঘদিন ধরে মামার বাড়িতে বসবাস করে আসছেন। মামা রায়হানের সঙ্গে ভাগ্নে মহসিনের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জেরে আজ বৃহস্পতিবার বিকেলে রায়হানের সঙ্গে ভাগ্নে মহসিনের কথা কাটাকাটি হয়। এসময় ভাগ্নে মহসিন ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে মামা রায়হানকে উপুর্যপুরি আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। গুরুতর আহত রায়হানকে এলাকাবাসি উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (অ.দা.) নাহিদ হাসান সুমন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভাগ্নে মহসিন পলাতক রয়েছে। ময়না তদন্তের জন্য রায়হানের লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *