• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

ভৈরবের আড়তগুলোতে আসছে নতুন ধান, দাম নিয়ে শঙ্কায় কৃষকরা

# রাজীবুল হাসান :-

ভৈরবে আড়তগুলোতে আসতে শুরু করেছে নতুন ধান, কিন্তু ধানের দাম নিয়ে শঙ্ককায় কৃষকরা। বৈরি আবহাওয়ায় ইতিমধ্যে হাওর অঞ্চলে আগাম ২৮/২৯ জাতের বোরো ধান কাটা শুরু হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী কৃষকরা তাদের জমির ধান ৮০ শতাংশ পাকা হলেই ধান কাটতে বলা হয়েছে। সে অনুযায়ী কৃষকরা তাড়াহুড়ো করে তাদের ফসলের জমি থেকে আধাপাকা ধান কেটে ঘরে তুলছে। সেসব ধান বিক্রি করার জন্য পহেলা বৈশাখের শুরুর আগেই ভৈরব বাজারের আড়তগুলোতে নতুন ধান আমদানি হচ্ছে। বিশেষ করে হাওর অঞ্চলের কয়েকটি উপজেলা এলাকা থেকে প্রতিদিন হাজার হাজার মণ ধান আসছে বাজারে।
আজ ১৪ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে ভৈরব বাজার আড়তগুলোতে প্রতি মণ মোটা ধান ৬০০ থেকে ৭০০ টাকা এবং চিকন ধান ৭০০ থেকে শুরু করে ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে ।
প্রতিবছর এই সময়ে নদী বন্দর খ্যাত ভৈরব বাজারে পাইকারি আড়তগুলোতে হাওর এলাকা ছাড়াও স্থানীয়ভাবে ও আশপাশের এলাকার নতুন ধানও আমদানি হচ্ছে বলে আড়ৎ মালিকরা জানান। হাওর অঞ্চলের আমদানিকৃত নতুন ধান ভৈরব, আশুগঞ্জসহ মুন্সীগঞ্জের বিভিন্ন রাইস মিল মালিকরা কিনছেন।
কৃষকদের দাবি, প্রতি বিঘা বোরো জমিতে সার, বীজ, কীটনাশক, কৃষি শ্রমিক, জ্বালানি তেলসহ সব মিলিয়ে ১৫/১৬ হাজার টাকা ব্যয় হয়। আর খানি প্রতি গড়ে ১৮-২০ মণ ধান উৎপাদন হলে বর্তমান মূল্যে মুনাফা হয় না।
জানা গেছে, বাণিজ্য নগরী ভৈরব বাজারে কিশোরগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ, সিলেট জেলার প্রায় ২০টি উপজেলা থেকে নতুন ধান আমদানি হচ্ছে। হাওরের সঙ্গে নদীপথে ভৈরবের যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় ট্রলারযোগে প্রতিদিন হাজার হাজার মণ ধান আমদানি হচ্ছে। ভৈরব বাজারে প্রায় শতাধিক ধানের আড়ত রয়েছে। আড়ত মালিকরা কমিশনের মাধ্যমে কৃষক ও ফরিয়া পাইকারদের আমদানিকৃত ধান ক্রেতাদের কাছে বিক্রি করে।
ভৈরব পাইকারি ধান আড়ত মালিকরা জানায়, বৈশাখ শুরুর আগেই ধানের বাজারে ব্রি-ধান ২৮ চিকন প্রতি মণ ৮/৭ শত টাকা দরে বিক্রি হয়েছে। অপরদিকে মোটা ধান প্রতি মণ ৭/৬ শত টাকা দরে বিক্রি হচ্ছে। তবে আমদানিকৃত বেশিরভাগ নতুন ধান ভেজা থাকায় দাম কম বলে মিল মালিকরা জানান। ভেজা ধান শুকাতে খরচ বেশি পড়ার কারণে কৃষকরা ধানের দাম কম পাচ্ছে।
ধান বিক্রেতা রমিজ উদ্দিন জানান, প্রতি এক বিঘা জমিতে ধান ফলাতে খরচ পড়ে ১২/১৩ হাজার টাকা। আর প্রতি এক বিঘা জমিতে ধান উৎপাদন হয় ১৭ /১৮ মণ। উৎপাদিত ধান বর্তমান বাজার দামে বিক্রি করলে কৃষকের উৎপাদনের খরচের প্রায় অর্ধেক ঘারতি থাকে। কৃষকদের দাবি সরকার যদি কৃষকদের ধান উৎপাদনে সরকারি অনুদান বা ভূর্তকির ব্যবস্থা করে তাহলে দেশের কৃষকরা বাচঁবে।
অষ্টগ্রাম উপজেলা থেকে ভৈরবে নতুন ধান নিয়ে আসেন আ. করিম মিয়া তিনি জানান, কৃষকরা প্রতি বছর গ্রামের মহাজনদের কাছ থেকে টাকা ধার নিয়ে জমি চাষ করে। সে জমিতে ফসল উঠানের পর দেনা শোধ করতে তাড়াতাড়ি ধান বিক্রি করতে হবে। কিন্তু বাজারে ধান বিক্রি করে কোনো মুনাফা পাব না। যদি সরকারি সরাসরি বেশি পরিমাণে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করতো তাহলে ধানের সঠিক দাম পেত বলে জানান তিনি।
এ বিষয়ে ভৈরব উপজেলা কৃষি অফিসার আকলিমা বেগম জানান, আমাদের দেশের অধিকাংশ কৃষক গরীব, তাই তাদের বৈশাখ মাসের শুরুতেই ধান বিক্রি করতে হয়। যদি কয়েকদিন পর ধান বিক্রি করলে কৃষকরা ভালো দামে ধান বিক্রি করতে পারতেন। সরকারি গুদামে বেশি বেশি ধান কিনলে কৃষকরা তাদের ধানের ন্যায্য দাম পেতেন বলে তিনি জানান।
ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি মো . হুমায়ূন কবীর বলেন, বাজারে আসা ব্রিধান- ২৮ নতুন ধান বেশিরভাগই ভেজা, তাই দাম কম। আমদানিকৃত ধান শুকিয়ে বিক্রি করলে কৃষকরা দাম একটু বেশি পেতেন। নতুন ধান বাজারে আমদানি হলে প্রতি বছরই শুরুতে দাম কম থাকে। এ ছাড়া বাজারে ধানের দাম কম-বেশির ব্যাপারটি আড়ত মালিকদের ওপর নির্ভর করে না বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *