• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

পাকুন্দিয়ায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত

# রাজন সরকার, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-

মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নানা আয়োজনে বাংলা নববর্ষ-১৪২৯ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ১৪ এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। শোভা যাত্রায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন বিষয় তুলে ধরে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী পোষাকে র‌্যালিতে অংশগ্রহণ করে।
মঙ্গল শোভাযাত্রাটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে সভায় আবহমান বাংলার ঐহিত্য ও সংস্কৃতিকে তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, ভাইস-চেয়ারম্যান হারুন অর রশিদ জুয়েল, পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, হোসেন্দী ইউপি চেয়ারম্যান হাদিউল ইসলাম হাদি, মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার শারফুল ইসলাম।
এবারও বর্ণাঢ্য আয়োজনে পোড়াবাড়িয়া, আজলদী, দরগা বাজার, এগারসিন্দুরসহ উপজেলার বিভিন্ন স্থানে উৎসব মুখর পরিবেশে শত বছরের ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা অনুষ্ঠিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *