• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

পাকুন্দিয়ায় ভূমিহীন পরিবারদের শতভাগ পুনর্বাসন প্রক্রিয়া শুরু

# রাজন সরকার, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ভূমিহীন পরিবারদের শতভাগ পুনর্বাসন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলা টাস্কফোর্স কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, অফিসার ইনচার্জ (অঃদাঃ) নাহিদ হাসান সুমন প্রমুখ। এ সময় সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যানদের উদ্দেশ্যে বক্তারা বলেন, এ উপজেলায় একজন মানুষও যাতে গৃহহীন না থাকে সে জন্য গৃহহীন ও ভূমিহীন পরিবার খুজে বের করে শতভাগ যাচাই-বাছাই করে এর তালিকা প্রণয়ন করতে হবে। সভায় উপজেলা টাস্কফোর্স কমিটির সভায় উপজেলার একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নের গৃহহীন ও ভূমিহীন পরিবারের তালিকা অতি দ্রুত প্রণয়ন করার সিদ্ধান্ত গৃহীত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *