• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

পাকুন্দিয়ায় গরুসহ চোর গ্রেফতার

# রাজন সরকার :-

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সজিব (১৯) নামের এক গরু চোরকে গ্রেফতার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। ১২ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চরতেরটেকিয়া গ্রাম থেকে চোরাই গরুসহ তাকে গ্রেফতার করা হয়। সজিব উপজেলার চরকাওনা মুনিয়ারীকান্দা গ্রামের সৈয়দুজ্জামানের ছেলে। তাকে আজ ১৩ এপ্রিল বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে একটি সংঘবদ্ধ গরু চোর চক্র উপজেলার জাংগালিয়া ইউনিয়নের চরতেরটেকিয়া গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে মকসুদ মিয়ার বাড়ি থেকে গরু চুরি করে। চুরির বিষয়টি টের পেয়ে মকসুদ মিয়া দৌড়ে গোয়াল ঘরে গেলে সজিব ও হৃদয়সহ ৪/৫জনের একটি চক্র তার গরুটি চুরি করে নিয়ে যাচ্ছে দেখতে পান। তার ডাকচিৎকারে এলাকার লোকজন এসে গরুসহ সজিবকে আটক করে। এ সময় হৃদয়সহ অন্যরা পালিয়ে যায়। খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে গরুসহ সজিবকে পুলিশের হাতে সোপর্দ করে জনতা। এ ঘটনায় ওই দিন রাতেই মকসুদ মিয়া বাদী হয়ে পাকুন্দিয়ায় থানায় সজিব ও হৃদয়সহ অজ্ঞাত আরও ৪/৫ জনের নামে একটি মামলা দায়ের করেন।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (অ: দা:) নাহিদ হাসান সুমন বলেন, গরু চোরকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *