কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ২ হাজার ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ, সার এবং ভর্তুকির আওতায় কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে।
১৩ এপ্রিল বুধবার দুপুরে উপজেলা কৃষি অফিস হল রুমে আয়োজিত অনুষ্ঠানে অন লাইনে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে সার ও বীজ বিতরণ উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি অফিস।
২০২১-২২ অর্থবছরের খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় ২ হাজার ৫০০ কৃষক বিনামূল্যে বীজ ও সার পাবেন।
উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরুল কায়েস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুমা আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা হাকিম তানিম, কৃষক মো. নাজিম উদ্দিন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, কৃষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও উপ-সহকারী কৃষি কর্মকর্তারা।