• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

করিমগঞ্জে করোনা লক্ষণ নিয়ে ঢাকা প্রত্যাগত এক ব্যবসায়ীর মৃত্যু

করিমগঞ্জে করোনা লক্ষণ নিয়ে
ঢাকা প্রত্যাগত এক ব্যবসায়ীর মৃত্যু

# মোস্তফা কামাল #

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মুসলিমপাড়া গ্রামে ঢাকা প্রত্যাগত এক ব্যবসায়ী করোনা লক্ষণ নিয়ে মারা গেছেন। এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানিয়েছেন, ওই ব্যক্তির ব্যক্তিগত ইতিহাস পর্যালোচনায় দেখা গেছে, তার ডায়াবেটিস ছিল। সুগার কমে গিয়ে হার্ট অ্যাটাকে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। তারপরও যেহেতু এলাকায় একটি গুজব ছড়িয়েছে, ফলে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পরীক্ষার উদ্যোগ নেয়া হয়েছে।
এলাকাবাসী জানায়, আব্দুর রশিদের ছেলে সেলিম মিয়া (৪৫) ঢাকায় মুদির ব্যবসা করতেন। তিনি ৮-১০ দিন আগে বাড়িতে এসে জ্বর ও কাশিতে আক্রান্ত হয়েছিলেন। ৫ এপ্রিল রোববার রাতে তিনি মারা গেলে এলাকাবাসীর মনে আতঙ্ক তৈরি হয়। কেউ তার লাশও ভয়ে দেখতে যাননি। তবে তার নমুনা পরীক্ষা করার উদ্যোগ নেওয়ায় এলাকাবাসীর মনে কিছুটা স্বস্তি বিরাজ করছে। অন্তত করোনা ভাইরাসে সেলিমের মৃত্যু হয়েছে কিনা, সেটা নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *