• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

ভৈরবে গাঁজাসহ এক ব্যক্তি আটক

ভৈরবে গাঁজাসহ
এক ব্যক্তি আটক

# নিজস্ব প্রতিবেদক :-

ভৈরবের পুরাতন ফেরিঘাট এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ আবুল কাশেম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে ভৈরব নৌ থানা পুলিশ। আবুল কাশেম ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার আমোদাবাদ গ্রামের মৃত নূরু মিয়ার ছেলে।
ভৈরব নৌ থানা সূত্রে জানা যায়, থানার উপ-পরিদর্শক (এস.আই) রাসেল মিয়ার নেতৃত্বে নৌ পুলিশের একটি দল প্রতিদিনের রুটিন তল্লাশী করছিল পুরাতন ফেরিঘাটের ভৈরব-আশুগঞ্জ নৌকাঘাটে। নৌকা থেকে নেমে একটি ব্যাগ নিয়ে পার হওয়ার সময় আবুল কাশেমকে তল্লাশী করে পুলিশ সদস্যরা। এ সময় তার ব্যাগ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিকুল ইসলাম খান মাদকসহ এক ব্যক্তির আটকের কথা স্বীকার করে জানান, আটক আবুল কাশেমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর ভৈরব থানায় সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *