• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

কিশোরগঞ্জে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবলে বালিকাদের ৪টি দল বালকদের ৪টি দল সেমিতে

ভৈরব উপজেলা দল

কিশোরগঞ্জে বঙ্গবন্ধু-বঙ্গমাতা
ফুটবলে বালিকাদের ৪টি দল
বালকদের ৪টি দল সেমিতে

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনুর্ধ ১৭ বালক-বালিকা ফুটবল খেলায় আজ ১০ জুন বৃহস্পতিবার ৮টি কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। উভয় বিভাগে ৪টি করে দল সেমি ফাইনালে উঠেছে। জেলা সদরের পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় কিশোরগঞ্জ পৌরসভা এবং করিমগঞ্জ উপজেলার বালক-বালিকা উভয় দল সেমিফাইনালে উঠেছে। বালক বিভাগে সেমিফাইনালে উঠেছে কিশেরগঞ্জ পৌরসভা, ভৈরব, হোসেনপুর ও করিমগঞ্জ দল। বালকদের দিনের প্রথম ম্যাচে কটিয়াদীকে ১-০ গোলে হারিয়েছে হোসেপুর। দ্বিতীয় ম্যাচে কিশোরগঞ্জ সদর উপজেলা দলকে ২-০ গোলে হারিয়েছে কিশোরগঞ্জ পৌরসভা দল। তৃতীয় ম্যাচে অষ্টগ্রামকে ২-১ গোলে টাইব্রেকারে হারিয়েছে করিমগঞ্জ উপজেলা দল। দিনের শেষ ম্যাচে বাজিতপুরকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়েছে ভৈরব উপজেলা দল।
অন্যদিকে বালিকাদের চারটি কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে হোসেনপুরের বিরুদ্ধে কটিয়াদী উপজেলা দল ওয়াকওভার পায়। দ্বিতীয় ম্যাচে কিশোরগঞ্জ সদর উপজেলা দলের বিপক্ষে টাইব্রেকারে ২-১ গোলে কিশোরগঞ্জ পৌরসভা দল জয় পায়। তৃতীয় ম্যাচে অষ্টগ্রামের বিপক্ষে ৪-০ গোলে জয় পায় করিমগঞ্জ উপজেলা দল। শেষ ম্যাচে পাকুন্দিয়াকে টাইব্রেকারে ৩-০ গোলে হারিয়েছে বাজিতপুর উপজেলা দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *