• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

অষ্টগ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

অষ্টগ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

বিশেষ প্রতিনিধি

কিশোরগঞ্জের হাওরের অষ্টগ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আরজু মিয়া (৭০) এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় একেই পক্ষের আরো ৪ জন আহত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলার খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের বাজুকা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আরজু মিয়া একই গ্রামের বাসিন্দা।
পুলিশ সুত্র জানায়, গতকাল সোমবার আরজু মিয়া ও এখলাছের লোকজন স্যালুমেশিন দিয়ে একটি ডোবার পানি সেচ করে । সন্ধ্যা হয়ে যাওয়ায় গতকাল সোমবার মাছ ধরতে পারেনি। কিন্তু গত রাতের যেকোনো সময় আকছির, রকিবুল ও আলতাফসহ তাদের লোকজন ডোবার মাছ ধরে নিয়ে যায় । এ বিষয়ে সকালে আরজু মিয়া ও এখলাছের লোকজন মাছ ধরার বিষয়ে জিজ্ঞেস করতে গেলে। আকছির, রকিবুল ও আলতাফসহ তাদের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আরজু মিয়াসহ তাদের লোকজনের উপর হামলা করে । এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে আরজু মিয়া মারা যায় এবং আরো চারজন আহত হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *