• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

পাকুন্দিয়ায় ১০ হাজার শিক্ষার্থী নিয়ে অনুষ্ঠিত হচ্ছে মেধাবৃত্তি পরীক্ষা

# রাজন সরকার :-
সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা (৩১ দফা) এর উপর কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ‘খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন’ এ মেধাবৃত্তির আয়োজন করছে। আগামী ১৬ আগস্ট শনিবার উপজেলার ১০টি কেন্দ্রে এক যোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এতে ১০ হাজার কোমলমতি শিক্ষার্থী অংশ নিচ্ছেন বলে জানা গেছে। ১৩ আগস্ট বুধবার দুপুরে পাকুন্দিয়া ডাকবাংলো মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ফাউন্ডেশনটির চেয়ারম্যান খন্দকার আল আশরাফ মামুন। তিনি কেন্দ্রীয় যুবদলের সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা (৩১ দফা) প্রনয়ন করেছে। এই ৩১ দফা বাংলাদেশের বিচার, আইন, প্রশাসন ও নির্বাচন কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর পরিবর্তন ও সংস্কার, কৃষি, শিল্প ও বাণিজ্যসহ অর্থনৈতিক খাতগুলোর ইতিবাচক সংস্কার এবং শিক্ষা, প্রযুক্তি ও যুব উন্নয়নসহ সামাজিক ও রাষ্ট্রীয় অত্যাবশকীয় উপাদানগুলোর যুগোপযোগী সংস্কারের লক্ষ্যে প্রণীত হয়েছে। রাষ্ট্র মেরামতে এই ৩১ দফা কি, কেন এবং কিভাবে বাস্তবায়ন করা হবে, বাংলাদেশ প্রেক্ষাপটে এই ৩১ দফা কতটুকু কার্যকর ও বাস্তবসম্মত এই বিষয়গুলো সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করার লক্ষ্যে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা (৩১ দফা)কে খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষায় বিষয় হিসেবে নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও জানান, মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দিক থেকে এটি দেশের মধ্যে রেকর্ড হবে বলে আমরা আশা করছি। একাডেমিক পরীক্ষার বাইরে একসঙ্গে এতো শিক্ষার্থী অংশগ্রহণ করার রেকর্ড খুবই কম। অংশগ্রহণকারী সেরা ১০ জনের জন্য এককালীন শিক্ষাবৃত্তিসহ সকলের জন্যই রয়েছে শিক্ষা সামগ্রী উপহার।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আতিকুর রহমান মাসুদ, পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক দিদারুল আলম, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাজহারুল হক উজ্জল ও সদস্য সচিব শাহিন আলম জনি প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *