• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

ভৈরবে পাইকারি চাল বাজারে অবৈধ মজুদরোধে ইউএনওর অভিযান

# রাজীবুল হাসান :-
ভৈরবে পাইকারি চাল আড়তে অবৈধ মজুদরোধ ও চালের মূল্য নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শবনম শারমিন। অভিযানে চাল আড়ত মালিক শাহজাহান মিয়াকে খাদ্য অধিদপ্তরে লাইন্সেস ছাড়া অতিরিক্ত চাল মজুদ রাখার দায়ে ৫ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়েছে।
খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহণ, সরবরাহ, বিতরণ, বিপণন বা এতদসংশ্লিষ্ট বিষয়ে অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধকল্পে ৩০ জুন সোমবার বিকাল ৩টার দিকে ভৈরব বাজারের পাইকারি চাল আড়তগুলিতে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছা. রুমানা আফরোজ, ভৈরব খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মৌসুমী সিরাজ স্মৃতি প্রমুখ। এসময় অভিযানে সহযোগিতা করেন ভৈরব থানা পুলিশের সদস্যরা।
ভৈরব পাইকারী চাল বাজারে কবির এন্ড সন্স মালিক কবির উদ্দিন খোকা জানান, ইরান যুদ্ধের প্রভাবে চালের দাম বাড়ার সঙ্কায় ক্রেতারা অতিরিক্ত চাল কেনায় বাজারে বেড়েছে চালের দাম। সে কারণে বাজারে চালের দাম কিছুটা বেড়েছে। তবে অন্যান্য বছরের তুলনায় বেশি দাম বাড়েনি। খুব শীঘ্রই বাজারে চালের দাম কমবে বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন জানান, খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহণ, সরবরাহ, বিতরণ, বিপণন বা এতদসংশ্লিষ্ট বিষয়ে অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধকল্পে ভৈরব বাজারে পাইকারি চাল আড়তগুলিতে অভিযান পরিচালিত করা হয়েছে। একজন চাল ব্যবসায়ীকে অবৈধভাবে চাল মজুদ রাখার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *