• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

ভৈরব সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে প্রাতিষ্ঠানিক পর্যায়ে স্কিলস কম্পিটিশন অনুষ্ঠিত

# মুহাম্মদ কাইসার হামিদ :-
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন ‘Accelerating and Strengthening Skills for Economic Transformation (ASSET)’ শীর্ষক প্রকল্পের আওতায় ভৈরব সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার শিক্ষার্থীবৃন্দের ব্যবহারিক কাজের দক্ষতা ও প্রতিভা দেশের মানুষের কাছে প্রদর্শন করার লক্ষ্যে প্রাতিষ্ঠানিক পর্যায়ে স্কিলস কম্পিটিশন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভৈরব সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ মিলনায়তনে (নতুন ভবন-২য় তলা) অনুষ্ঠিত স্কিলস কম্পিটিশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন।
এ সময় ভৈরব সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক-২ (সমন্বয়, এপিএ ও আইসিটি) মো. হুমায়ুন কবির, ভৈরব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা ও দৈনিক যুগান্তর ভৈরব প্রতিনিধি আসাদুজ্জামান ফারুক।
সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত নিজ নিজ ওয়ার্কসপে জবের জন্য নির্ধারিত সজ্জিত বুথে স্কিলস কম্পিশন ও মূল্যায়ন করা হয়। বিকালে প্রতিষ্ঠান মিলনায়তনে (নতুন ভবন-২য় তলা) অনুষ্ঠিত স্কিলস কম্পিটিশনে বিজয়ী ও প্রতিযোগীদের মাঝে সনদ বিতরণ করেন অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *