• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা

ক্যাম্পে এক নারীর মৃত্যুতে র‌্যাব কর্মকর্তা প্রত্যাহার

ক্যাম্পে এক নারীর মৃত্যুতে
র‌্যাব কর্মকর্তা প্রত্যাহার

# নিজস্ব প্রতিবেদক :-
র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পে আটক অবস্থায় শুক্রবার হত্যা মামলার এক নারী আসামির মৃত্যুকে কেন্দ্র করে ক্যাম্পের স্কোয়াড কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম ফয়সালকে প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে। ২০ মে সোমবার নতুন স্কোয়াড কমান্ডারের যোগদান করার কথা রয়েছে। তবে র‌্যাবের মুখপাত্র কমান্ডার আরাফাত ইসলাম গণমাধ্যমকে বলেছেন, ‘বদলি একটি নিয়মিত প্রক্রিয়া। এর সঙ্গে ওই নারীর মৃত্যুর কোন সম্পর্ক নেই’।
১৭ মে শুক্রবার সকাল ৭টায় র‌্যাব ক্যাম্প থেকে ময়মনসিংহের নান্দাইল উপজেলার বরুণাকান্দি গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী সুরাইয়া বেগমকে (৫২) অসুস্থ অবস্থায় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ১৬ মে বৃহস্পতিবার রাতে নান্দাইল থেকে র‌্যাব সদস্যরা সুরাইয়াকে এবং ঢাকা থেকে তার ছেলে তাজুল ইসলামকে আটক করেছিলেন। এরা তাজুলের অন্তঃসত্ত্বা স্ত্রী রেখা বেগম হত্যা মামলার আসামি ছিলেন। ১৮ মে শনিবার সুরাইয়ার ময়না তদন্ত করিয়ে এলাকায় নিয়ে দাফন করা হয়েছে। রেখাকে ২৬ এপ্রিল স্বামীর বাড়িতে হত্যা করা হয়েছে বলে দাবি রেখার পরিবারের। তার মা রামিসা খাতুন গত ২ মে ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা করেছিলেন। আদালতের নির্দেশে নান্দাইল থানা ১৩ মে মামলাটি রেকর্ড করেছিল বলে জানিয়েছেন নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ। নিহত সুরাইয়ার ছেলে তাজুল বর্তমানে ময়মনসিংহের কারাগারে আছেন বলে জানিয়েছেন ওসি আব্দুল মজিদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *