• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
শ্রমিক সঙ্কটে স্বামী-স্ত্রী মিলেই কাটছেন ধান, অধিকাংশ ধানই চিটা মরার ওপর খাড়ার ঘা, ধানের চারা গজাচ্ছে খাওয়ারও অনুপযোগী ৮ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ, দেশীয় অস্ত্র জমাদান হাজিরা হবে থানায় হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধে ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু, আটক ৩ পাকুন্দিয়া নির্বাচন অফিস, হয়রানিমুক্ত সেবা দিতে নির্দেশ এমপির পাকুন্দিয়ায় টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, ভোগান্তি চরমে হোসেনপুরে কলেজছাত্র ইমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ

কিশোরগঞ্জে দ্রুততম সময়ে মামলার চার্জশীট প্রদান শুরু

কিশোরগঞ্জে দ্রুততম সময়ে
মামলার চার্জশীট প্রদান শুরু

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জের বিভিন্ন থানায় দ্রুততম সময়ের মধ্যে মামলার অভিযোগপত্র প্রদানের চর্চা শুরু হয়েছে। এতে বাদী পক্ষের হয়রানি আর অনিশ্চয়তা কেটে যাচ্ছে। কিছু হত্যাকাণ্ড, অস্বাভাবিক মৃত্যু বা মারামারির ঘটনায় মেডিক্যাল সার্টিফিকেট প্রাপ্তিতে দীর্ঘসুত্রিতা না হলে এসব মামলার অভিযোগপত্রও দ্রুততর সময়ের মধ্যে দেয়া সম্ভব বলে পুলিশ বিভাগ সূত্রে জানা গেছে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবু বকর সিদ্দিক পিপিএম জানিয়েছেন, তিনি জুনের প্রথম দিনই একটি চুরির মামলার (মামলা নং ১) অভিযোগপত্র দিয়েছেন ৩৬ ঘণ্টায়। ১৭ জুন নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় একটি মামলার (মামলা নং ২৯) অভিযোগপত্র দিয়েছেন ৩৬ ঘণ্টায়। এছাড়া ১৬ ও ১৯ জুন দু’টি চুরির মামলার অভিযোগপত্রও দিয়েছেন ৩৬ ঘণ্টায়। তিনি জানিয়েছেন, মাস দুয়েক আগে সদর থানাধীন মহিনন্দ এলাকায় রাতের বেলায় রিকশা ছিনতাই করতে গিয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিকশাচালক খুন হয়েছেন। সেই ঘটনায় ঘাতক হাতেনাতে আটক হলে আদালতে তার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও রেকর্ড করা হয়েছে। এই মামলার অভিযোগপত্রও দ্রুততর সময়ের মধ্যে দেয়া সম্ভব ছিল। কিন্তু লাশের ময়না তদন্ত হয়েছে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে। সেখান থেকে ময়না তদন্ত প্রতিবেদন এখনও না আসায় অভিযোগপত্র আটকে আছে। এরকম অনেক মামলার মেডিক্যাল সার্টিফিকেট প্রাপ্তিতে বিলম্ব হওয়ায় অভিযোগপত্র প্রদানও বিলম্বিত হয়ে যায় বলে তিনি মন্তব্য করেছেন। ওসি জানিয়েছেন, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদের নির্দেশনায় জেলার সব থানাতেই দ্রুততম সময়ের মধ্যে অভিযোগপত্র দেয়ার চর্চা শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *