কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা ছিল আগামীকাল ২৭ জুন রোববার। কিন্তু করোনা পরিস্থিতির কারণে কেন্দ্র থেকে সভাটি স্থগিত করা হয়েছে। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আহমেদ উল্লাহ জানিয়েছেন, আগামীকাল বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বর্ধিত সভাটি হওয়ার কথা ছিল। এতে প্রধান অতিথি হিসেবে কিশোরগঞ্জের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু আজ ২৬ জুন শনিবার বেলা পৌনে ৩টার দিকে ঢাকা থেকে মোবাইল এবং ই-মেইল বার্তার মাধ্যমে সভাটি স্থগিতের কথা জানানো হয়েছে। এছাড়া ২৮ জুন সোমবার অনুষ্ঠেয় নিকলী উপজেলা আওয়ামী লীগের পূর্ব ঘোষিত সম্মেলনটিও কেন্দ্র থেকে স্থগিত করা হয়েছে।