কিশোরগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুল হক করোনা সংক্রমিত হয়ে বর্তমানে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি আছেন। তার অবস্থা আশঙ্কাজন। জেলা শিক্ষা কার্যালয়ের গবেষণা কর্মকর্তা মো. নাদিরুজ্জামান জানিয়েছেন, গত ২২ জুন করোনা সংক্রমণ নিয়ে তিনি কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অবস্থার অবনতি হলে তাকে পরদিন ২৩ জুন রাতে ল্যাব এইডে স্থানান্তর করা হয়। সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসা দিতে হচ্ছে। তাকে ৯০ হাজার টাকা দামের একটি ইনজেকশন দেয়ার পর বর্তমানে ২৪ ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে নাদিরুজ্জামান জানিয়েছেন। এছাড়া ফজলুল হকের ফুসফুসে আগে থেকেই সমস্যা ছিল বলেও তিনি জানিয়েছেন। এদিকে সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, ফজলুল হকের ফুসফুসের ৮৫ ভাগই সংক্রমিত। ফলে অবস্থা এখনও জটিল।