• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
শ্রমিক সঙ্কটে স্বামী-স্ত্রী মিলেই কাটছেন ধান, অধিকাংশ ধানই চিটা মরার ওপর খাড়ার ঘা, ধানের চারা গজাচ্ছে খাওয়ারও অনুপযোগী ৮ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ, দেশীয় অস্ত্র জমাদান হাজিরা হবে থানায় হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধে ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু, আটক ৩ পাকুন্দিয়া নির্বাচন অফিস, হয়রানিমুক্ত সেবা দিতে নির্দেশ এমপির পাকুন্দিয়ায় টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, ভোগান্তি চরমে হোসেনপুরে কলেজছাত্র ইমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ

ভৈরবে স্টেডিয়াম মোড়ে ৫ কেজি গাঁজাসহ র‍্যাবের হাতে দুই মাদক ব্যবসায়ী আটক

ভৈরবে স্টেডিয়াম মোড়ে
৫ কেজি গাঁজাসহ র‍্যাবের হাতে
দুই মাদক ব্যবসায়ী আটক

# আফসার হোসেন তূর্জা :-

ভৈরবে ৫ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী মো. আঙ্গুর মিয়া (৩৩) ও মো. সৌরভ মিয়া (২৪) কে আটক করেছে র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প। শুক্রবার (২৫ জুন) সকাল ৭টায় ভৈরব পৌর শহরের স্টেডিয়াম মোড় সাজেদা আলাল জেনারেল হাসপাতালের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে মাদকসহ তাদের দুইজনকে আটক করে র‍্যাব।
আটককৃত মাদক ব্যবসায়ী মো. আঙ্গুর মিয়া সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার দতিয়াপাড়া গ্রামের আজদু মিয়া’র ছেলে ও মো. সৌরভ মিয়া একই গ্রামের মো. আব্দুল ওয়াদুদ এর ছেলে।
র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল ভৈরব পৌর শহরের স্টেডিয়াম মোড় সাজেদা আলাল জেনারেল হাসপাতালের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এই সময় মাদক ব্যবসায়ী মো. আঙ্গুর মিয়া ও মো. সৌরভ মিয়া’কে ৫ কেজি গাঁজাসহ আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র‍্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *