• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কুলিয়ারচরে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুলিয়ারচরে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর
রহমানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে
মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

# মুহাম্মদ কাইসার হামিদ :-

কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০ মার্চ শনিবার বিকাল ৫টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুসা জিসানের সার্বিক তত্ত্বাবধানে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমানের স্মৃতিচারণ করে তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন ইতিহাস ও দলের দুঃসময়ে বলিষ্ঠ ভূমিকার কথা তুলে ধরে তাঁর বিদ্রেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
এরপর জিল্লুর রহমানের আত্মার মাগফিরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণ এবং শান্তি কামনায় বিশেষ দোয়া পড়ান জামিয়া আরাবিয়া নূরুল উলুম কুলিয়ারচর কেন্দ্রীয় মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল কাইয়ুম খাঁন।
মিলাদ ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জহির রায়হান জজ, পৌরসভার প্যানেল মেয়র মো. হাবিবুর রহমান, কাউন্সিলর মো. সেলিম মিয়া, কুলিয়ারচর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মুফতি ইলিয়াস মাহমুদ কাসেমী রাসেল, ঠিকাদার মো. আনিছুর রহমান সোহেল, যুবলীগ নেতা শাহবাজ আহমেদ রুবেল, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি জুনাইদ জয়, যুবলীগ নেতা সুজন সাহেদ, খলিলুর রহমান খলিল, ফেরদৌসসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *