• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা কটিয়াদীতে ম্যানেজিং কমিটির সভাপতির পদকে কেন্দ্র করে শিক্ষকদের ওপর প্রতিপক্ষের হামলা ভৈরবে কনফিডেন্সে মডেল কিন্ডারগার্টেনের ফলাফল ও পুরষ্কার বিতরণ

কুলিয়ারচরে শতবর্ষী ঈশাদ মিয়ার পাশে মানবিক ইউএনও মো. ইয়াসিন খন্দকার

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের মাধবদী গ্রামে প্রায় শতবর্ষী ঈশাদ মিয়া জীবন-মৃত্যুর লড়াইয়ে নিথর হয়ে শুয়ে ছিলেন। শরীরের ডান দিক পক্ষাঘাতগ্রস্ত, কথা বলতে পারছেন না, চলাফেরার সামর্থ্য নেই। চোখের ইশারায় নিজের অসহায়তা জানান এই প্রবীণ মানুষটি।
পরে সামাজিক মাধ্যম ফেসবুক পেইজে অসহায়ত্বের চিত্র তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর শতবর্ষী ঈশাদ মিয়ার পাশে দাঁড়িয়েছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার। ৮ ডিসেম্বর সোমবার বিকেলে উপজেলার ছয়সূতী ইউনিয়নের মাধবদী গ্রামে ছুটে গিয়ে এই অসহায় মানুষটির খোঁজখবর নেন এবং পরিবারের হাতে নানাবিধ সহায়তা তুলে দেন তিনি।


এসময় ইউএনও ইয়াসিন খন্দকার এই অসহায় পরিবারকে নতুন ঘরের জন্য দুই বান টিন, তাৎক্ষণিক চিকিৎসা ব্যয় ও ওষুধ কেনার জন্য নগদ ৬ হাজার টাকা, পরিবারের দৈনন্দিন চাহিদা পূরণের জন্য শুকনো খাবার ও তীব্র শীতে উষ্ণতা নিশ্চিত করতে শীতবস্ত্র প্রদান করেন।
সহায়তা পেয়ে ঈশাদ মিয়ার স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমরা অসহায়। কেহ নাই। টিউনো সাব হাফন কইরা আমাগো সাহায্যে করছে। আল্লা ওনারে বাছাইয়া রাউখ।
অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর পর ইউএনও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি দেখে ঘটনাটি জানতে পারি। একজন মানুষ এমন কষ্টে থাকবেন এটা মেনে নেয়া যায় না। প্রশাসনের দায়িত্ব শুধু নিয়ম-কানুন নয়, মানুষের পাশে দাঁড়ানোও।
অন্যদিকে ইউএনও’র এই পদক্ষেপে পুরো এলাকাজুড়ে স্বস্তির অনুভূতি ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বলছেন, সংবাদ মানুষের জীবন বদলাতে পারে আজ ইউএনও সাহেব সেই প্রমাণ দিলেন।
শতবর্ষী ঈশাদ মিয়ার পাশে প্রশাসনের এই মানবিক সহায়তা স্থানীয় পর্যায়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
এসময়, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) মামুন মিয়াসহ স্থানীয় লোকজন এবং সাংবাদিক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *