• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

আলোকিত শিক্ষক মিলন মেলা-২০২১

আলোকিত শিক্ষক
মিলন মেলা-২০২১

# নিজস্ব প্রতিবেদক :-

করোনাকালীন অনলাইন পাঠদানে বিশেষ অবদান রাখায় শিক্ষা ক্ষেত্রে করোনা যোদ্ধা স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক অনলাইন পেইজে শিক্ষা কার্যক্রম পরিচালনা করায় বাংলাদেশের প্রাথমিক শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়েছে। গত ১৯ মার্চ শুক্রবার ঢাকা মিরপুর-১ পিটিআই হল রুমে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের ২শ শিক্ষককে এ সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে ঢাকা বিভাগের ৬০ জন শিক্ষক। ঢাকা বিভাগের কিশোরগঞ্জের ১৪ জন শিক্ষকের মধ্যে ভৈরবের ৬ জন শিক্ষক এ সম্মাননা গ্রহণ করেন।
কিশোরগঞ্জ জেলার প্রাথমিক শিক্ষা অফিসার ও বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেইজ এর প্রধান উপদেষ্টা সুব্রত কুমার বণিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রাথমিক শিক্ষা ঢাকা বিভাগীয় উপ-পরিচালক মো. ইফতেখার হোসেন ভূঁইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা পিটিআই সুপারিন্টেন্ডেন্ট মো. কামরুজ্জামান, সংযুক্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ভৈরব ইউআরসি ইন্সট্রাক্টর মো. দুলাল মিয়া, ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ সংযুক্ত কর্মকর্তা (a2i) সহযোগী অধ্যাপক মো. কবির হোসেন, ইউনিসেফ স্পেশালিস্ট মো. রফিকুল ইসলাম সুজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *