• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

ভৈরবে বঙ্গবন্ধুর জ্যৈষ্ঠ পুত্র শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচী

ভৈরবে বঙ্গবন্ধুর জ্যৈষ্ঠ পুত্র শেখ কামালের
জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচী

# মিলাদ হোসেন অপু :-

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র বীরমুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে যুব উন্নয়ন কর্মকর্তা কার্যালয়ের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।
আজ ৮ আগস্ট শনিবার উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা, ভৈরব থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ শাহীন, পৌর আওয়ামী লীগ সভাপতি এস.এম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা প্রমুখ।
ভৈরব উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা এ বিষয়ে বলেন, বঙ্গবন্ধুর জ্যৈষ্ঠ পুত্র শেখ কামালের জন্মদিন উপলক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় থেকে সংশ্লিষ্ট ১৮টি সংগঠনকে ২শ চারা বিতণের জন্য দেয়া হয়েছে এবং পর্যায়ক্রমে রোপনের জন্য আরো বৃক্ষ ও ফলজ চারা বিতরণ করা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *