• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে বাসচাপায় এক কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জে বাসচাপায়
এক কৃষকের মৃত্যু

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গেলে সেখানে ঘাস কাটা অবস্থায় এক কৃষক মারা গেছেন। সদর থানার ওসি আবু বকর সিদ্দিক ও এলাকাবাসী জানিয়েছেন, গতকাল শুক্রবার সকালে কিশোরগঞ্জের গাইটাল বাস টার্মিনাল থেকে ঢাকাগামী অনন্যা পরিবহনের একটি বাস টার্মিনালের অদূরে সগড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এসময় রাস্তার পাশেই গরুর জন্য ঘাস কাটতে থাকা পার্শ্ববর্তী রশিদাবাদ গ্রামের আব্দুল জব্বার (৬০) বাসের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা গেছেন। এসময় কয়েকজন যাত্রীও আহত হয়েছেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন বলে ওসি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *