• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:১২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে দুই সহস্রাধিকের করোনা, পত্রিকার হকারদের এখনো স্পর্শ করতে পারেনি

পত্রিকা বিতরণে কিশোরগঞ্জ শহরের ঈশাখাঁ রোডে হকারদের প্রস্তুতি। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে দুই সহস্রাধিকের করোনা
পত্রিকার হকারদের এখনো
স্পর্শ করতে পারেনি

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে এখন পর্যন্ত দুই সহস্রাধিক মানুষ করোনায় আক্রান্ত হলেও, ৩৮ জনের মৃত্যু হলেও, পত্রিকা হকাররা এখনো নিরাপদ রয়েছেন। তারা কখনো পত্রিকা বিতরণ বন্ধ করেননি। তারা বাড়ি বাড়ি গিয়ে, অফিস আদালতে গিয়ে পত্রিকা পৌঁছে দিচ্ছেন, রাস্তায় দাঁড়িয়ে বিক্রি করছেন। এমনকি যেসব মহল্লায় করোনা রোগি রয়েছে, সেসব মহল্লায়ও তারা অবাধে ঢুকে যাচ্ছেন। আশপাশের ইউনিয়নেও পত্রিকা বিলি করছেন। তারপরও এখন পর্যন্ত এই প্রাণঘাতি ভয়াবহ করোনা তাদেরকে স্পর্শ করতে পারেনি।
প্রতিদিন সকালে ঢাকা থেকে পত্রিকা নিয়ে এসে গাড়ি থামে জেলা শহরের ঈশাখাঁ রোডে। সেখানেই পত্রিকা স্ট্যান্ড। আর সেখান থেকেই এজেন্টদের কাছ থেকে বিভিন্ন জাতীয় দৈনিক নিয়ে হকাররা ছুটে যান পাঠকদের দ্বারে দ্বারে। তবে সবাই মাস্ক ব্যবহার করেন। এজেন্ট মাজহারুল ইসলাম ও এম.এ সাদেক মুকুল, হকার মো. শামীম ও হারুনসহ অনেকেই বলেন, কিশোরগঞ্জে ৫০ জনের মত হকার রয়েছেন। তারা নিয়মিত পত্রিকা নিয়ে পাঠকদের কাছে পৌঁছে দিচ্ছেন। এখন যেহেতু মানুষ বাসাবাড়িতে বেশি সময় কাটান, ফলে তাদের কাছে পত্রিকা একটি বড় সঙ্গী, মনের একটি বড় খোরাক। যখন কিশোরগঞ্জসহ সারাদেশেই লকডাউনের মত পরিস্থিতি ছিল, সেই সময় পত্রিকার পাতা কমে গিয়েছিল, সংখ্যাও অনেক কমে গিয়েছিল। কিন্তু তখনও হকাররা ঘরে বসে থাকেননি। তারা প্রতিদিনই পত্রিকা নিয়ে বেরিয়েছেন। অনেক সময় নিয়মিত গ্রাহকদের কেউ কেউ হাকারদের মানা করেছেন যেন পত্রিকা নিয়ে বাসায় না যান। ভয় ছিল, ঢাকা থেকে পত্রিকার সঙ্গেও করোনা ভাইরাস আসতে পারে। কিন্তু সেই ধারণা এখন পাল্টে গেছে। মানুষের মধ্যে পত্রিকা নিয়ে ভীতি নেই। এজেন্ট এবং হকাররা জানান, সবচেয়ে স্বস্তির বিষয় হচ্ছে, এখন পর্যন্ত কোন হকার বা এজেন্ট করোনায় আক্রান্ত হননি। আগামী দিনেও তারা এভাবেই পাঠকদের সেবা দিয়ে যাবেন বলে মন্তব্য করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *