• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:১২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

ভৈরবে নৌ পুলিশের হাতে আটক ২ ডাকাত

ভৈরবে নৌ পুলিশের
হাতে আটক ২ ডাকাত

# মিলাদ হোসেন অপু :-

বন্দর নগরী ভৈরবে ডাকাতি মামলার এজাহারভূক্ত ২ আসামিকে আটক করেছে ভৈরব নৌ-থানা পুলিশ। ৫ আগস্ট বুধবার রাত ৩টায় অভিযান চালিয়ে ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের ছাগাইয়া গ্রামের মোল্লা বাড়ি থেকে নুরু মিয়ার ছেলে দেলু মিয়া (৩৮) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে রাসেল (৩০) কে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, ঈদের দিন সকালে নৌকা বোঝাই যাত্রী ও গোরু নিয়ে অষ্টগ্রামের উদ্দেশ্যে যাওয়ার পথে ভৈরব-আশুগঞ্জ মধ্যবর্তী স্থানে অষ্টগ্রামের হান্নান মিয়াসহ আরো ৪/৫ জনকে মারধর করে নগদ টাকা ও গোরু, মহিষ নিয়ে যায়। এবিষয়ে মো. হান্নান মিয়া আশুগঞ্জ থানায় ১২ জনকে আসামি করে একটি ডাকাতি মামলা করেন।
এ বিষয়ে ভৈরব নৌ-থানার পুলিশ পরিদর্শক এসআই রাসেল জানান, ঈদের দিন সকালে গোরু বিক্রির টাকা ও অবিক্রিত গোরু নিয়ে হান্নান মিয়াসহ আরো ৪/৫ জন ট্রলার যোগে তার বাড়ি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামে যাওয়ার পথে এজাহারভূক্ত আসামি রাসেল ও দেলুসহ ১২ জন ডাকাত তাদের মারধর করে নগদ ২ লক্ষ ৪৫ হাজার টাকাসহ ৪টি মহিষ ও ১টি গোরু নিয়ে যায়। এ ব্যাপারে হান্নান মিয়া আশুগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা করলে আজ সকালে মামলার ১নং আসামি মো. রাসেল মিয়া ও সহযোগী দেলু মিয়াকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতি করা টাকা ও মহিষ ও গোরু উদ্ধার করা হয়। তাদের দেয়া তথ্যমতে বাকী ১০ জনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *