• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

ভৈরবে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন চেয়ারম্যান সায়দুল্লাহ মিয়া

ভৈরবে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন
করলেন চেয়ারম্যান সায়দুল্লাহ মিয়া

# মিলাদ হোসেন অপু :-

ভৈরব উপজেলার আগানগর ও শ্রীনগর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া। ৩ আগস্ট সোমবার বেলা সাড়ে ৩টায় ভৈরব মেঘনা ব্রীজ হতে নৌকা যোগে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে আগানগরের লুন্দিয়া চরপাড়া, খলাপাড়া ও জাফরনর এলাকায় প্রধান অতিথি হিসেবে জনসভায় যোগদেন। এছাড়াও নৌকা থেকেই শ্রীনগরের ইসলামপুর, বধূনগর এলাকা পরিদর্শন করেন। এ সময় ভৈরব উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, পৌর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী তার সফরসঙ্গী ছিলেন।
আগানগরের লুন্দিয়া চরপাড়া ও খলাপাড়া জনসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আগানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম আহমেদ, আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ বড় মিয়া, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কালা মিয়া, ৫নং ওয়ার্ডের সাবেক সদস্য আব্দুল আওয়াল মানজু, সাবেক সদস্য মিন্নাত আলী।

শ্রীনগর ইউনিয়নে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য হাজী ফুল মিয়া, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক, শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক বাহারুল আলম বাচ্চু, শ্রীনগর ইউনিয়ন চেয়ারম্যান সার্জেন্ট (অব.) মো. তাহের প্রমুখ।
জনসভায় বক্তারা বলেন, বন্যার কবলে পড়ে শ্রীনগর ও আগানগরের নিম্নাঞ্চলের বিভিন্ন গ্রাম পানিতে তলিয়ে গেছে। এছাড়াও বিভিন্ন রাস্তা-ঘাট পানিতে তলিয়ে গিয়ে একগ্রাম থেকে অন্যগ্রামে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। নৌকা যোগে এক গ্রাম থেকে অন্য গ্রামে যোগাযোগ করতে হচ্ছে। তবে বন্যার কবলে বন্দি শিশুসহ সাঁতার না জানা ব্যক্তিদের মৃত্যুর ঝুঁকি। ভৈরবের গ্রামগুলোর যোগাযোগ ব্যবস্থা উন্নত হলেও বন্যা থেকে পরিত্রাণে পূর্ব কোন পরিকল্পনা না থাকায় যোগাযোগ ব্যবস্থায় রাস্তাগুলো অল্প পানিতে তলিয়ে গেছে। এজন্য বক্তারা দাবী করেন বন্যার পানিতে তলিয়ে যাওয়া জাফরনগর থেকে ভবানীপুরের রাস্তা উঁচু করণ, লুন্দিয়া গ্রামে বেরিবাধসহ রাস্তা নির্মাণ, খলাপাড়া থেকে লুন্দিয়া গ্রামে ব্রীজসহ রাস্তা নির্মাণ, শ্রীনগর পুরাতন বাজার হতে বধূনগর রাস্তাসহ ব্রীজ নির্মাণ ও বধূনগর হতে ইসলামপুরের রাস্তা নির্মাণ। এছাড়াও বিভিন্ন স্কুল, কলেজ, কবরস্থান, ঈদগাহ্, মসজিদ পুনঃসংস্কারসহ বিদ্যুতের খুঁটি নির্মাণের দাবী জানান।এ সময় প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া তার বক্তব্যে বলেন, ভৈরব বন্যার পানিতে নিম্নাঞ্চল আগানগর ও শ্রীনগরসহ বিভিন্ন ইউনিয়নে তলিয়ে যাওয়া পানিবন্দি মানুষ ভবিষ্যতে আর কোন কষ্ট করবে না। বন্যা পরিস্থিতিকে মাথায় রেখে বিভিন্ন ইউনিয়নে রাস্তা উঁচু করা হবে। তিনি লুন্দিয়া খলাপাড়া এলাকার মানুষের উদ্দেশ্যে বলেন, ১৯৯৮ সালে তৎকালীন এলজিআরডি মন্ত্রী প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমানকে নিয়ে এসে এই এলাকার বেড়িবাঁধসহ রাস্তা নির্মাণ করা হয়েছিল। এর সুফল এখনো এই গ্রামের মানুষ পেয়ে যাচ্ছে। এ সময় তিনি শ্রীনগর ইউনিয়নের মানুষের দাবীর প্রেক্ষিতে শ্রীনগর পুরাতন বাজার হতে বধূনগর পর্যন্ত ব্রীজ নির্মাণে ইতিমধ্যে ৮ কোটি টাকা বরাদ্ধ হয়েছে বলে তিনি জানান। বধূনগর হতে ইসলামপুর পর্যন্ত রাস্তা নির্মাণে ৩ কোটি টাকা বরাদ্ধ হয়েছে বলে তিনি জানান। এছাড়াও জাফরনগর থেকে ভবানীপুর নির্মানাধীন রাস্তা ভবিষ্যতে উঁচু করতে আরো বরাদ্ধ বাড়ানো হবে বলে জানান। এছাড়াও তাদের প্রত্যেকটি দাবী পুরণ করার আশ্বাস দিয়ে তিনি বলেন, আপনাদের যা দাবী আছে তা লিখিতআকারে দরখাস্তের মাধ্যমে উপজেলা পরিষদে জমা দিন। অদ্য পর্যন্ত আপনাদের কোন দাবী অপূরণ হয়নি। প্রত্যেকটি দাবী আমি পূরণ করতে চেষ্টা করেছি। ইনশাল্লাহ ভবিষ্যতেও করে যাব। যদিও তিনি বলেন, এ উন্নয়ন কাজ গুলো আমি করিনি। বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে উন্নয়ন করছেন। আমাদের এমপি নাজমুল হাসান পাপন আমাদের কাজ এনে দিচ্ছেন। আমি তাদের ধারক বাহক হয়ে আপনাদের সেবা দিয়ে যাচ্ছি। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, সাংবাদিকদের মাধ্যমে যতটুকু জেনেছি আগানগর ইউনিয়নে লুন্দিয়া গ্রামে লুন্দিয়া নিম্নমাধ্যমিক স্কুলটি দক্ষ ব্যবস্থাপনা ও শিক্ষক এবং কমিটির দ্বন্দ্বে বন্ধ হয়ে পড়েছে। জানুয়ারি থেকে পুনরায় স্কুলটি চালু করতে শিক্ষকসহ স্কুল কমিটিকে অনুরোধ করেন। উপজেলা পরিষদের পক্ষ থেকে এই স্কুলকে ১০ লক্ষ টাকা অনুদান দেয়া হবে বলে তিনি জানান। ইতিপূর্বে স্কুলের জন্য ৫০ হাজার টাকা বরাদ্ধ থাকলেও স্কুল বন্ধ থাকায় অন্য একটি মাদ্রাসায় এ টাকা দান করে দিয়েছেন বলে তিনি জানান। তিনি সভায় আগানগর ও শ্রীনগরের বিভিন্ন স্কুল, মসজিদ-মাদ্রাসা, কবরস্থান ও ঈদগার জন্য ৫০ হাজার টাকা করে বরাদ্ধ দিয়েছেন। এছাড়াও গ্রামকে আলোকিত করতে গ্রামের রাস্তাসহ গুরুত্বপূর্ণ জায়গায় সৌর বিদ্যুতের খুঁটি নির্মাণে যা করণীয় তাই করবেন বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *