• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:২২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

ভৈরবে করোনাজয়ীদের মাঝে চেক বিতরণ

ভৈরবে করোনাজয়ীদের মাঝে চেক বিতরণ

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে করোনা থেকে সুস্থ হওয়া করোনাজয়ীদের মাঝে অনুদানের চেক প্রদান করা হয়েছে। ৩০ জুলাই বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা ৪৭ জনের হাতে এই চেক তুলে দেন। এদের মধ্যে ৯ জন মৃত্যুবরণকারী পরিবারের সদস্যরা রয়েছেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদানের চেক পেয়ে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে হাসি ফুটে উঠেছে।
এসময় চেক বিতরণে উপস্থিত ছিলেন, ভৈরব পৌর স্বাস্থ্য পরিদর্শক নাছিমা বেগম।
জানা যায়, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে মোট ৩৬১ জনকে অনুদানের চেক বিতরন করা হয়েছে। এদের মাঝে নোভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ১০ জনের প্রত্যকের পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা দেয়া হয়েছে। আজ আবার নতুন করে ৪৭ জন করোনা আক্রান্ত থেকে সুস্থ হওয়া করোনাজয়ী প্রত্যেকের হাতে ২ হাজার ৫শ টাকা করে মোট ১ লাখ ১৭ হাজার ৫শ টাকার চেক বিতরণ করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা তহবিল থেকে ভৈরবে ক্ষতিগ্রস্ত করোনাজয়ী পরিবার ও মৃত্যুবরণকারী পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর অঙ্গীকার দেশের মানুষ না খেয়ে থাকবে না। তিনি আরো বলেন, আজ যারা এসেছে তাদের সবাইকে চেক প্রদান করা হয়েছে। তবে অদ্য পর্যন্ত যাদের সাথে যোগাযোগ করা যায়নি তাদের চেক পুণরায় ফেরত পাঠানো হবে। ভৈরবে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার অনুদানের চেক পর্যায়ক্রমে করোনা আক্রান্তদের মাঝে প্রদান করা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *