• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

২৭০ বছরের ইতিহাসে কিশোরগঞ্জের শোলাকিয়ায় এবারও হবে না জামাত

শোলাকিয়া ঈদগায় ঈদুল আজহার জামাতের ফাইল ফটো।

২৭০ বছরের ইতিহাসে কিশোরগঞ্জের
শোলাকিয়ায় এবারও হবে না জামাত

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জের ২৭০ বছরের প্রাচীন শোলাকিয়ার ঈদের জামাতের কাহিনি ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে। প্রতি বছরই এই জামাতের খবর অপেক্ষায় রাখে পাঠক-স্রোতাদের। কিন্তু করোনা মহামারির কারণে ঈদুল ফিতরের পর ঈদুল আজহার জামাতও এবার শোলাকিয়া ঈদগায় হচ্ছে না। করোনার মধ্যে জনগণের সুস্থতার কথা চিন্তা করেই গত ঈদুল ফিতরের জামাত খোলা মাঠে বা ঈদগায় আয়োজনের ক্ষেত্রে সারা দেশেই নিষেধাজ্ঞা দিয়েছিল ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন। ফলে গত ২৫ মে ঈদুল ফিতরের জামাত শোলাকিয়া ঈদগাসহ জেলার কোন ঈদগাতেই হয়নি। জেলার ৫ হাজার ১২৫টি মসজিদে অনুষ্ঠিত হয়েছিল ঈদুল ফিতরের জামাত। কোন কোন মসজিদে একাধিক জামাতের আয়োজন করা হয়েছিল। এবারের ঈদুল আজহার জামাতও শোলাকিয়াসহ কোন ঈদগায় হচ্ছে না। হবে জেলার ওই ৫ হাজার ১২৫টি মসজিদে।
গত ২৭ জুলাই সোমবার জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে শোলাকিয়া ঈদগা কমিটির এক সভায় ধর্ম মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক এবারের ঈদুল আজহার জামাতও কোন ঈদগা বা খোলা মাঠের পরিবর্তে জেলার মসজিদগুলোতে স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মুসল্লিরা শৃংখলার সঙ্গে নিরাপদ দুরত্ব বজায় রেখে নামাজ আদায় করবেন। প্রশাসনের নির্দেশনা অনুসারে প্রত্যেক মুসল্লি যার যার বাসা থেকে জায়নামাজ নিয়ে তাতে নামাজ আদায় করবেন। মসজিদের নিজস্ব চট বা লম্বা জায়নামাজ ব্যবহারে এবার নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। জামাত শেষে কেউ যেন কোলাকুলি না করেন, সেদিকে সজাগ থাকার জন্যও সভা থেকে পরামর্শ দেয়া হয়েছে। জামাতের আগে মসজিদগুলোকে জীবানুনাশক দ্বারা নিরাপদ করার জন্য মসজিদ কমিটিগুলোর প্রতি নির্দেশনা দেয়া হয়েছে। প্রশাসন এবং আইন শৃংখলা বাহিনীর সদস্যগণও স্বাস্থ্যবিধি অনুসরণে জামাত আয়োজনের ব্যাপারে তৎপর থাকবেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *