• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

শিশু খাদ্য সংকট দূরীকরণের দাবীতে কাকলি খেলাঘর আসরের মানববন্ধন

ভৈরবে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করণের দাবিতে কাকলী খেলাঘর আসরের মানববন্ধন। - পূর্বকণ্ঠ

শিশু খাদ্য সংকট দূরীকরণের দাবীতে
কাকলি খেলাঘর আসরের মানববন্ধন

# নজরুল ইসলাম রিপন :-

বন্যা ও করোনা আক্রান্ত শিশুদের যথাযথ নিরাপত্তা নিশ্চিতকরণ ও শিশু খাদ্য সংকট দূরীকরণের দাবীতে কাকলি খেলাঘর আসর ভৈরব কর্তৃক মানববন্ধন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় খেলাঘরের কর্মসূচী হিসেবে আজ বুধবার বেলা ১১ টায় ভৈরবের সোহরাওয়ার্দী এভিনিউতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কাকলি খেলাঘর আসরের কর্মিবৃন্দ ছাড়াও বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। করোনার থাবা শেষ না হতেই বন্যায় ছেয়ে গেছে দেশের প্রায় অর্ধাঞ্চল। রাজনৈতিক, সামাজিক সংগঠনগুলো ত্রাণ কার্যক্রম পরিচালনা করলেও শিশুদের নিয়ে কেউ ভাবছে না। দেখা দিয়েছে শিশু খাদ্যের সংকট।
সংগঠনের সভাপতি সত্যজিৎ দাস ধ্রুব বলেন, শিশুরা চরম অমানবিক জীবন যাপন করছে। ‘শিশুরা ভাবনার বাইরে নয়’- এ সত্যটা তুলে ধরতেই খেলাঘর সারা দেশে আজ এ কর্মসূচী পালন করছে। খেলাঘরের নির্বাহী সদস্য ও সমাজকর্মি সুমাইয়া হামিদ দিয়া বলেন, ত্রাণ কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে শিশু খাদ্য রাখা জরুরি। বড়দের খাবার শিশুরা খেতে পারে না। তাই শিশুদের জন্য মানবিক সংকট তৈরীর পূর্বে সরকারসহ সকলকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।ভৈরবে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করণের দাবিতে কাকলী খেলাঘর আসরের মানববন্ধন। – পূর্বকণ্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *