র্যাবের হাতে কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলা ও ময়মনসিংহের পাগলার ১১ জুয়াড়ি আটক হয়েছে। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল মঙ্গলবার সন্ধ্যার আগে সদর উপজেলার ব্রাহ্মণকচুরি গ্রামের নূরুল ইসলামের জঙ্গল থেকে জুয়া খেলার সময় মিঠুন (৩২), জাকিরুজ্জামান (৪০), জাকির হোসেন ভুট্টু (৪৭), শহীদ মিয়া (৪৮), এনামুল হক (৪৯), জিয়াউর রহমান সেলিম (৩৫), আব্দুল কাইয়ুম (৩৬), আশরাফুল ইসলাম (২৬) ও আশরাফুল আকন্দকে (২৪) আটক করেছে। এসময় নগদ দেড় লাখ টাকা, ১১ সেট মোবাইল ও দুই বান্ডেল তাস উদ্ধার করা হয়। শেষ দু’জন ময়মনসিংহের পাগলা এলাকার। অন্যরা কিশোরগঞ্জ সদর উপজেলা, হোসেনপুর, ভৈরব ও কুলিয়ারচর উপজেলার বাসিন্দা। এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে।