কিশোরগঞ্জে নতুন ৭ জনের করোনা ধরা পড়েছে। সবাই সদর উপজেলার। পুরনো একজনের নমুনাও আবার পজিটিভ হয়েছে। সুস্থ হয়েছেন ১০ জন। মঙ্গলবার রাতে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাব থেকে পাওয়া ৯৪টি নমুনার পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা গেছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান। নেগেটিভ হয়েছে ৮৬টি নমুনা। সুস্থ হওয়াদের মধ্যে আছেন সদর উপজেলায় ৫ জন, হোসেনপুরে ৩ জন এবং কটিয়াদী ও ভৈরবে একজন করে। মঙ্গলবার জেলায় চিকিৎসাধীন ছিলেন করোনায় আক্রান্ত ২১১ জন।