• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

হোসেনপুরে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

হোসেনপুরে নিখোঁজ
শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

# হোসেনপুর প্রতিনিধি :-

কিশোরগঞ্জের হোসেনপুরে নিখোঁজ হওয়ার একদিন পর আলমগীর হোসেন (১৭) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২৮ জুলাই মঙ্গলবার সকালে উপজেলার চর বিশ্বনাথপুর গ্রামে নিজ বাড়ি সংলগ্ন বন্যার পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
আলমগীর ওই গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। সে এবার আনোয়ারা কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করেছে। তার মৃগী রোগ ছিল বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানায়, ২৭ জুলাই সোমবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় আলমগীর। অনেক খোঁজাখুজির পরও তাকে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার সকালে বাড়ির পাশে বন্যার পানিতে তার মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেওয়া হয়।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, স্থানীয়দের দেওয়া খবর পেয়ে ঘটনাস্থল থেকে কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *