• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কিশোরগঞ্জের ২৫টি কোরবানির হাটে ব্র্যাকের করোনা সচেতনতা কর্মসূচী

একটি কোরবানি হাটে ব্র্যাকের করোনা সচেতনতামূলক ব্যানার দেকা যাচ্ছে। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জের ২৫টি কোরবানির হাটে
ব্র্যাকের করোনা সচেতনতা কর্মসূচী

# মোস্তফা কামাল :-

চলমান করোনা মহামারিতে এবারের ঈদুল আজহা উপলক্ষে কোরবানির হাটগুলো করোনা সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যদিও সরকার ও প্রশাসনের পক্ষ থেকে এবার অনলাইনে পশু কেনার উদ্যোগ নিয়েছে। কিন্তু এই প্রযুক্তিতে সবাই অভ্যস্ত নন। আবার সরাসরি হাটে গিয়ে শত শত গরুর মধ্যে থেকে পছন্দ করে একটি গরু কেনার শত বছরের সংস্কৃতি মানুষকে হাটের দিকেই বেশি টানছে। ফলে প্রতিটি হাটেই ক্রেতা-বিক্রেতার প্রচণ্ড ভীড়। অধিকাংশই মাস্ক পরেন না। নিরাপদ দূরত্বও মানেন না। এত মানুষের মধ্যে মানার উপায়ও থাকে না। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার তো দূরের কথা। এমতাবস্থায় দেশের শীর্ষস্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে জেলার ২৫টি কোরবানির হাতে প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রতিটি হাটে হ্যান্ডমাইকে প্রচারণা চালানো, সচেতনতামূলক ব্যানার ঝোলানো, প্রচারপত্র বিতরণ, সুরক্ষা সামগ্রি বিতরণ, মানুষকে মাস্ক পরিধানে উদ্বুদ্ধকরণসহ নানা রকম কার্যক্রম চালানো হচ্ছে বলে জানিয়েছেন জেলা ব্র্যাক সমন্বয়ক মো. শফিকুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *