কটিয়াদীতে চারা বিতরণ করছেন নূর মোহাম্মদ এমপি। -পূর্বকণ্ঠ
মুজিববর্ষ উপলক্ষে কটিয়াদীতে কৃষক লীগের উদ্যোগে বৃক্ষ রোপন ও বিনামূল্যে চারা বিতরণ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ ওষুধি, ফলদ ও বনজ বৃক্ষের ৩৫০টি চারা রোপন ও বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় কটিয়াদী উজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট দীলিপ ঘোষ, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন। জেলার ১৩ উপজেলাতেই কৃষক লীগ বৃক্ষ রোপন অভিযান পরিচালনা করবে বলে নেতৃবৃন্দ জানিয়েছেন।