চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জেলা প্রশাসন সারওয়ার মুর্শেদ চৌধুরী। - পূর্বকণ্ঠ
কিশোরগঞ্জে সাংবাদিকদের মাঝে সরকারের তথ্য মন্ত্রণালয়ের প্রণোদনার চেক বিতরণ করা হয়েছে। আজ ২৭ জুলাই সোমবার বিকালে কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলায় কর্মরত ২৩ জন সংবাদ কর্মির প্রত্যেককে ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী চেক বিতরণ করেন। পরবর্তীতে জেলা ও উপজেলা পর্যায়ের অপরাপর সংবাদ কর্মিদেরও চেক প্রদান করা হবে বলে সভায় জানানো হয়েছে। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদির মিয়া।