• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে শোলাকিয়া ঈদগা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে

কিশোরগঞ্জে শোলাকিয়া ঈদগা
কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে

# মোস্তফা কামাল :-

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগা কমিটি, অন্যান্য আলেম ওলামা এবং সকল উপজেলা পরিষদকে নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ জুলাই সোমবার বিকালে কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও ঈদগা কমিটির সভাপতি মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল, ঈদগা কমিটির সাধারণ সম্পাদক সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদির মিয়া, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ফারুক আহমেদ, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম খান মাসুম, সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আব্দুস সাত্তার প্রমুখ বক্তব্য রাখেন। তবে জেলা প্রশাসক, পুলিশ সুপর, সিভিল সার্জন ও মো. আসাদ উল্লাহ জুমে সংযুক্ত হয়ে সভায় বক্তব্য রেখেছেন।
সভায় জানানো হয়, করোনা মহামারির কারণে ঈদুল ফিতরের ন্যায় ঈদুল আজহার জামাতও ঈদগা বা খোলা মাঠের পরিবর্তে স্বাস্থ্যবিধি অনুসরণ করে মসজিদে আদায়ের জন্য ইসলামিক ফাউন্ডেশন নির্দেশনা দিয়েছে। ফলে মসজিদগুলোতে প্রয়োজনে একাধিক জামাতে নামাজের আয়োজন করার জন্য মসজিদ কমিটিসহ সংশ্লিষ্টদের প্রতি সভা থেকে আহবান জানানো হয়েছে। সেই সঙ্গে জামাতের পূর্বে মসজিদকে জীবানুনাশক দ্বারা নিরাপদ করা, প্রত্যেক মুসল্লিকে বাসা থেকে জায়নামাজ নিয়ে যাওয়া, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারসহ শতভাগ স্বাস্থ্যবিধি অনুরসণেরও আহবান জানানো হয়েছে। এছাড়া বরাবরের মত এবারো কোরবানির পশু নির্ধারিত জায়গায় জবাই করার জন্যও আহবান জানানো হয়েছে। ঈদ উপলক্ষে কোথাও আলোকসজ্জার আয়োজন না করার জন্যও সরকার থেকে নিষেধ করা হয়েছে বলে সভায় জানানো হয়েছে। পশুর হাটগুলোতেও ক্রেতা-বিক্রেতা সবাই যেন স্বাস্থ্যবিধি অনুসরণ করেন, এ ব্যাপারেও সবাইকে সজাগ থাকার আহবান জানানো হয়েছে। বাজারের ভীড় এড়ানোর জন্য প্রয়োজনে অনলাইনে পশু কেনা বা নিজ গ্রামের খামার বা কৃষকের কাছ থেকে পশু কেনার জন্যও পরামর্শ দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *