• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

ভৈরবে মাংস প্রক্রিয়াজাতকারি ও চামড়া সংরক্ষণকারিদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত

কর্মশালার উদ্বোধন করছেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা।

ভৈরবে মাংস প্রক্রিয়াজাতকারি ও চামড়া সংরক্ষণকারিদের
দক্ষতা বৃদ্ধি বিষয়ক দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত

# মোস্তাফিজ আমিন :-

ভৈরবে নিরাপদ প্রাণিজ আমিষ নিশ্চিত করার লক্ষ্যে মৌসুম ভিত্তিক মাংস প্রক্রিয়াজাকারি ও চামড়া সংরক্ষণকারিদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে এই কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা। কর্মশালায় বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধি, কসাই ও চামড়া ব্যবসায়ীরা অংশ গ্রহণ করেন।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের মিলনায়তনে অনুষ্ঠিত ওই কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে হিমাদ্রী খীসা বলেন, চামড়া দেশের অন্যতম অর্থকরী পণ্য। এটি রপ্তানি করে সরকার প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করেন। তাই এই পণ্যটির সঠিক রক্ষণাবেক্ষণে সংশ্লিষ্টদের অধিক সতর্ক থাকতে হবে। যাতে করে অযত্নের কারণে কোনোভাবেই যেনো পণ্যটা বিনষ্ট না হয়। বিশেষ করে কোরবানীর পশুর চামড়া সংরক্ষণে আপনাদের বেশী সতর্ক ও যত্নবান হতে হবে। কারণ তখন অল্প সময়ে অনেক পশু জবাইয়ের ফলে চামড়ার মওজুদ বেড়ে যায়।
অপরদিকে আমাদের অন্যতম প্রাণিজ আমিষ মাংস প্রক্রিয়াজাতও যত্নের সাথে করতে হবে। নির্ধারিত ও পরিস্কার-পরিচ্ছন্ন স্থানে পশুর জবাই ও মাংস প্রক্রিয়াজাত করতে হবে। এ ক্ষেত্রে ধর্মীয় বিধি-নিষেধ কঠোরভাবে মেনে সেটি করতে হবে। এইসব বিষয়ে উপস্থিত প্রশিক্ষণার্থীদের সহযোগিতা কামনা করেন তিনি।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর আয়োজিত ওই কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মো: জাহাঙ্গির আলম, সহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা (প্রজনন সম্প্রসারণ) আলহাজ্ব ময়েজ উদ্দিন খান।
কর্মশালায় এ সময় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ গ্রহণ করেন ভৈরব উপজেলা ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা মো. আল আমিন, মাওলানা মো. মনিরুজ্জামান, মো. হানিফ মিয়া, মো. শফিকুল ইসলাম, মাওলানা তৌহিদুল ইসলাম, মাওলানা মো. মনির হোসেন, মুফতি মো. শহীদুল্লাহ, মাওলানা জুনায়েদ আইয়ূবী প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *