• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

এক ফুট পানি বাড়লেই অতিক্রম করবে বিপদসীমা, ভৈরবে তলিয়ে গেছে এক হাজারেরও বেশি হেক্টর ফসলি জমি

smart

এক ফুট পানি বাড়লেই অতিক্রম করবে বিপদসীমা
ভৈরবে তলিয়ে গেছে এক হাজারেরও
বেশি হেক্টর ফসলি জমি

# মো. আল আমিন টিটু :-

উজান থেকে নেমে আসা পানিতে তলিয়ে গেছে ভৈরব উপজেলার এক হাজারেরও বেশি হেক্টর ফসলি জমি। প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এরই মধ্যে তলিয়ে গেছে উপজেলার নিম্নাঞ্চলের রাস্তা-ঘাট। ফলে মানুষজন পানি বন্দী হয়ে পড়ছে। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, এক ফুট পানি বাড়লেই বিপদসীমা অতিক্রম করবে। এছাড়াও আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত পানি বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে দিন যতই যাচ্ছে, বাড়ছে উপজেলায় বন্যার আশঙ্কা।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার সাদেকপুর, শ্রীনগর ও আগানগর ইউনিয়নের বেশ কয়েকটি এলাকার যাতায়াতের প্রধান প্রধান রাস্তা তলিয়ে গেছে। কিছু কিছু বাড়িতেও পানি ওঠেছে। ফলে মানুষজন পানি বন্দী হয়ে পড়েছে। একই সাথে বাড়ছে দুর্ভোগ। তাছাড়া উপজেলার শিবপুর, কালিকাপ্রসাদ, গজারিয়া ও শিমুলকান্দি ইউনিয়নে তলিয়ে গেছে এক হাজারেরও বেশি হেক্টর ফসলি জমি। এর মধ্যে ৭‘শ হেক্টর আগাম জাতের আউশ ধানী জমি ও ৩‘শ ৬০ হেক্টর সবজি জমি রয়েছে। ফলে ক্ষয়ক্ষতি নিরুপনে কাজ করছে বলে জানান স্থানীয় কৃষি অফিস। তাছাড়া যদি এসব জমি থেকে দ্রুত পানি না নামে, তাহলে ব্যাপক ক্ষতির সম্মুখিন হবে কৃষকরা। এছাড়াও পানির প্রবল গতির কারণে শ্রীনগরে একটি সড়ক ভেঙ্গে পড়েছে। গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ি পশ্চিম পাড়া এলাকায় একটি কালভার্ট ভেঙ্গে পড়েছে। একই সাথে আগানগর ইউনিয়নের লুন্দিয়া গ্রামে আরও একটি সড়কে ভাঙ্গন দেখা দিয়েছে। বিশেষ করে দিনের পর দিন পানির নিচে থাকায় সড়কগুলো ভাঙনে রূপ নিচ্ছে।
কথা হয় উপজেলার শ্রীনগর ইউনিয়নের ইউপি সদস্য মো. জাহের মিয়ার সাথে। তিনি জানান, কয়েক বছরে অল্প অল্প বরাদ্ধের টাকা দিয়ে যে সড়ক নির্মাণ করেছি। আজ সেই সড়কটি পানিতে তলিয়ে গেছে। ফলে বধূনগর গ্রামের কয়েক হাজার মানুষের চলাচলে বেকায়দা হচ্ছে।
এ ব্যাপারে শ্রীনগর ইউনিয়নের চেয়ারম্যান সার্জেন্ট (অব.) মো. তাহের জানান, ইউনিয়নের ৬টি সড়ক তলিয়ে গেছে। ফলে চলাচলে দুর্ভোগের শিকার হচ্ছে মানুষজন। এছাড়াও পানি বন্দী মানুষের খোঁজ খবর রাখছেন তিনি।
এ প্রসঙ্গে ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা মুঠোফোনে জানান, আমরা নিয়মিত ইউপি চেয়ারম্যানদের সাথে যোগাযোগ রাখছি। পানি বন্দী মানুষের যখনই খাদ্য সংকট দেখা দিবে। তখনই আমরা পাশে দাঁড়াবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *