ইয়াবাসহ র্যাবের হাতে আটক মাদক ব্যবসায়ী হেলাল উদ্দিন। - পূর্বকণ্ঠ
কিশোরগঞ্জে ১০৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে র্যাব আটক করেছে।
র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, ২৭ জুলাই সোমবার মধ্যরাতে র্যাব সদস্যরা সদর উপজেলার ব্রাহ্মণকান্দি এলাকা থেকে ১০৫ পিস ইয়াবা, মাদক বিক্রির সাড়ে ৩ হাজার টাকা ও একটি মোবাইল সেটসহ শহরতলির কাটাখালি এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে হেলাল উদ্দিন আহমেদকে (৪০) র্যাব আটক করেছে। তার বিরুদ্ধে সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।