• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:১৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে করোনায় নতুন ১৪ সুস্থও হয়েছেন নতুন ২০ জন জেলায় সুস্থতার হার ৮৭.৭২

কিশোরগঞ্জে করোনায় নতুন ১৪
সুস্থও হয়েছেন নতুন ২০ জন
জেলায় সুস্থতার হার ৮৭.৭২

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে আরো ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে সুস্থও হয়েছেন ২০ জন। জেলায় সুস্থতার হার ৮৭ দশমিক ৭২ ভাগ।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, ২৬ জুলাই রোববার রাতে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাব থেকে পাওয়া ৯৪টি নমুনার পরীক্ষার ফলাফলে দেখা গেছে, সদর উপজেলায় ৬ জন, ভৈরবে ৪ জন, কটিয়াদীতে ২ জন এবং করিমগঞ্জ ও পাকুন্দিয়ায় একজন করে আক্রান্ত হয়েছেন। নেগেটিভ হয়েছে ৮০টি নমুনা। আর নতুন সুস্থ হয়েছেন সদর উপজেলায় ১৬ জন এবং কটিয়াদী, ভৈরব, বাজিতপুর ও ইটনায় একজন করে। রোববার পর্যন্ত জেলায় অদ্যাবধি আক্রান্ত হয়েছেন ১৯৪৭ জন, সুস্থ হয়েছেন ১৭০৮ জন, আর মারা গেছেন ৩৪ জন। ফলে রোববার করোনায় চিকিৎসাধীন ছিলেন মোট ২০৫ জন। আর এ পর্যন্ত জেলায় সুস্থতার হার শতকরা ৮৭ দশমিক ৭২ ভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *