• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:১৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কুলিয়ারচরে ৪৫০০ মিটার নিষিদ্ধ জাল জব্দসহ ১ জেলেকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

কুলিয়ারচরে ৪৫০০ মিটার নিষিদ্ধ জাল জব্দসহ
১ জেলেকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

# মুহাম্মদ কাইসার হামিদ :-

” নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ এ স্লোগান ও “মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতীয় মৎস্য সপ্তাহ–২০২০ উপলক্ষে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দপ্তর এর উদ্যোগে মৎস্য পোনা ধ্বংসকারী নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৬ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী পুলিশ ফোর্স নিয়ে উপজেলার কালীনদী ও কুনিয়ারবন হাওরে অভিযান পরিচালনা করে প্রায় ৪৫০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক লক্ষ টাকা।
এ সময় অবৈধ কারেন্ট জাল ব্যবহারের অপরাধে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫ ধারা মোতাবেক উপজেলার দাস পাড়া গ্রামের সাজিদ দাসকে ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে উপজেলা পরিষদ চত্বরে জনসম্মুখে জব্দকৃত ব্যবহার নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা সমবায় অফিসার মো. শহীদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) আহম্মদ আলী, একাডেমিক সুপারভাইজার মুশফিকুর রহমান, থানার এস আই মো. এমদাদুল হক, জাইকা প্রতিনিধি রোজী পারভীন, ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা আবু মো. শামসুদৌলা হারুন, মোবাইল কোর্টের ফেসকার মো. ইমরান হোসেন, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী রাকিবুর রহমান (রফিক), ক্ষেত্র সহকারী মো. রহুল আমীন প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *