• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:১৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

স্বাস্থ্য বিভাগে দুর্নীতির প্রতিবাদে কিশোরগঞ্জে সিপিবির মানববন্ধন

স্বাস্থ্য বিভাগে দুর্নীতির প্রতিবাদে সিপিবির ধিক্কার দিবসে মানববন্ধন। -পূর্বকণ্ঠ

স্বাস্থ্য বিভাগে দুর্নীতির প্রতিবাদে
কিশোরগঞ্জে সিপিবির মানববন্ধন

# মোস্তফা কামাল :-

করোনা মহামারিকে পুঁজি করে স্বাস্থ্য বিভাগের ভয়াবহ দুর্নীতির প্রতিবাদে সিপিবি ঘোষিত ধিক্কার দিবস উপলক্ষে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। আজ ২৬ জুলাই রোববার দুপুরে জেলা শহরের স্টেশন রোডে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা সিপিবির সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, সম্পাদক মণ্ডলীর সদস্য আবুল হাশেম, জেলা টিউইসির সভাপতি সিরাজুল ইসলাম সাত্তার ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান। নেতৃবৃন্দ বলেন, করোনাকে পুঁজি করে সাহেদ ও সাবরিনাদের দুর্নীতির সুযোগ করে দেওয়ার কারণে কেবল মানুষের জীবন বিপন্ন হয়নি, বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিও মারাত্মকভাবে ক্ষুন্ন হয়েছে। কেবল সাহেদ আর সাবরিনাকে গ্রেফতার করে যেন নাটের গুরুদের বাঁচিয়ে দেয়া না হয়, সেই কারণে বক্তাগণ নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করেন। অন্তরালের কারিগরদেরও বিচারের আওতায় আনার জন্য তারা দাবি জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *