• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:২২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে নতুন করোনা রোগি ১৩ এখন জেলায় রোগি ২১১, সদরেই ১১০

জেলায় সুস্থতার হার শতকরা ৮৭.৩৩ ভাগ
কিশোরগঞ্জে নতুন করোনা রোগি ১৩
এখন জেলায় রোগি ২১১, সদরেই ১১০

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে নতুন আরো ১৩ জনের করোনা ধরা পড়েছে। সুস্থও হয়েছেন নতুন ১৮ জন। বর্তমানে জেলায় মোট চিকিৎসাধীন করোনা রোগি ২১১ জন। এর মধ্যে সদর উপজেলাতেই ১১০ জন। তবে এখন পর্যন্ত জেলায় সুস্থতার হার শতকরা ৮৭ দশমিক ৩৩ ভাগ।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব থেকে গতকাল শনিবার (২৫ জুলাই) রাতে পাওয়া ৯৪টি নমুনার পরীক্ষার ফলাফলে দেখা গেছে, নতুন করে সদর উপজেলায় ৫ জন, হোসেনপুর ও পাকুন্দিয়ায় ২ জন করে এবং তাড়াইল, কটিয়াদী, ভৈরব ও নিকলীতে একজন করে আক্রান্ত হয়েছেন। নেগেটিভ হয়েছে ৮১টি নমুনা। আর শনিবার সুস্থ হয়েছেন সদর উপজেলায় ১০ জন, পাকুন্দিয়ায় ৬ জন, হোসেনপুর ও বাজিতপুরে একজন করে।
শনিবার পর্যন্ত জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৮৫২টি। শনিবার পর্যন্ত জেলায় করোনায় মোট আক্রান্ত হয়েছিলেন এক হাজার ৯৩৩ জন, মারা গেছেন ৩৪ জন, আর সুস্থ হয়েছেন এক হাজার ৬৮৮ জন। ফলে শনিবার জেলায় চিকিৎসাধীন রোগি ছিলেন ২১১ জন। এর মধ্যে সদর উপজেলাতেই ১১০ জন। অবশ্য ১৩ উপজেলার মধ্যে মিঠামইন এবং অষ্টগ্রাম এখন করোনামুক্ত, কোন রোগি নেই। তবে কিশোরগঞ্জ জেলায় শনিবার পর্যন্ত সুস্থতার হার ছিল শতকরা ৮৭ দশমিক ৩৩ ভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *