• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

ভৈরবে কিশোর ইভটিজারের ছুরিকাঘাতে অপর এক কিশোর আহত

ভৈরবে কিশোর ইভটিজারের ছুরিকাঘাতে
অপর এক কিশোর আহত

# মোস্তাফিজ আমিন :-

ভৈরবে এক কিশোর ইভটিজারের ছুরিকাঘাতে জুনায়েদ মিয়া (১৫) নামে অপর এক কিশোর গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। জুনায়েদ উপজেলার শ্রীনগর ইউনিয়নের বধূনগর গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে।
অপরদিকে ইভটিজার সাগর (১৫) একই বংশের জসিম মিয়ার ছেলে। জুনায়েদ স্থানীয় হাই স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী। আর সাগর পড়ালেখা ছেঁড়ে দিয়ে গ্রামে বখাটেপনা করে বেড়ায় বলে জানায় এলাকাবাসী।
জুনায়েদের চাচা জয়নাল আবেদীন ও রজব আলী জানান, গত ২২ জুলাই বুধবার বিকালে সাগর গ্রামের কয়েকজন বখাটেকে সাথে নিয়ে জুনায়েদ মিয়াদের বাড়ির মেয়েদের উত্ত্যক্ত করে। এতে সে প্রতিবাদ করে। এনিয়ে সাগরসহ ওই বখাটেদের সাথে তার তর্কাতর্কি হয়।
২৪ জুলাই শুক্রবার সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়তে মসজিদের উদ্দেশ্যে যাবার সময় গ্রামের সাহাজ উদ্দিনের দোকানের সামনে গেলে সাগর ও তার বখাটে বন্ধুরা জুনায়েদের উপর হামলা চালায়। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়।
পরে প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে তারা আহত জুনায়েদকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনার প্রত্যক্ষদর্শী সাহাজ উদ্দিনের স্ত্রী সালমা বেগম জানান, তাদের দোকানের সামনে আসামাত্র সাগর ও তার সাথের বখাটেরা জুনায়েদের উপর হামলা চালায়। এক পর্যায়ে জুনায়েদ ছুরিকাঘাতে রক্তাক্ত জখম হলে হামলাকারীরা পালিয়ে যায়।
শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সার্জেন্ট (অব.) মো. তাহের জানান, লোক মারফত তিনি ঘটনা শুনেছেন। তবে জুনায়েদের পরিবারের পক্ষ থেকে তাকে এখনও কিছু জানায়নি কেউ।
অভিযোগ সম্পর্কে জানতে সাগরদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। ঘটনার পর থেকে সাগর পলাতক রয়েছে বলে জানায় প্রতিবেশীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *