• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

ভৈরবে একে আজাদ নামে এক ভুয়া চিকিৎসক ও ফুলকলিকে জরিমানা

ভৈরবে ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত ভুয়া চিকিৎসক প্রতারক একে আজাদ। -পূর্বকণ্ঠ

ভৈরবে একে আজাদ নামে এক ভুয়া
চিকিৎসক ও ফুলকলিকে জরিমানা

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে ভুয়া চিকিৎসকসহ ভ্রাম্যমাণ আদালতে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ২৫ জুলাই শনিবার ভৈরব বাজার পৌরসভা রোড ও বঙ্গবন্ধু সরণি এলাকায় অভিযান পরিচালনা করে ৩ প্রতিষ্ঠান ও এক ভুয়া চিকিৎসককে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বদেন ভৈরব উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা। এসময় সহযোগীতায় ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক, ভৈরব পৌরসভা স্যানিটারী ইন্সপেক্টর নাসিমা বেগম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভৈরবে দীর্ঘদিন যাবত একজন ভুয়া চিকিৎসক ভৈরব বাজার পৌরসভা রোড এলাকার মোস্তফা মেডিকেল হল নামে একটি ফার্মেসীতে নিয়মিত রোগী দেখেন। এমন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ফার্মেসীতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধসহ ভুয়া চিকিৎসক একে আজাদকে আটক করা হয়। আটকের পর মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ওই ফার্মেসীর মালিক আরিফকে ১০ হাজার টাকা ও ভুয়া চিকিৎসক একে আজাদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভৈরব সরকারি কেবি পাইলট মডেল হাই স্কুল এর সামনে বঙ্গবন্ধু সরণি এলাকায় রিয়াজ ফার্মেসীতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে মালিক রিয়াজকে ৫ হাজার টাকা ও একই এলাকার ফুলকলি কোম্পানী ভৈরব বাজার শাখাকে মেয়াদোত্তীর্ণ দই রাখায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা বলেন, মোস্তফা মেডিক্যাল হল নামে এক ফার্মেসীতে ভুয়া চিকিৎসক একে আজাদ নামের এক ব্যক্তি বিভিন্ন পদবী যেমন চর্ম, যৌন, এলার্জি, মা ও শিশুসহ সকল রোগের বিশেষজ্ঞ হিসেবে নিয়মিত চিকিৎসা দিয়ে যাচ্ছেন। কিন্তু তিনি তার চিকিৎসক হওয়ার কোন প্রকার কাগজপত্র দেখাতে পারেননি। এমনকি তিনি ডাক্তার নামটিও লিখতে অক্ষম। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ওই ফার্মেসী ও রিয়াজ মেডিক্যাল হল নামে একটি ফার্মেসী এবং ফুলকলি কোম্পানী ভৈরব বাজার শাখাকে জরিমানা করা হয়েছে।ভুয়া চিকিৎসক প্রতারক একে আজাদ। – পূর্বকণ্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *