কিশোরগঞ্জে নতুন ১২ জনের করোনা ধরা পড়েছে। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন কিশোরগঞ্জের সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাব থেকে শুক্রবার রাতে পাওয়া ৯৪টি নমুনার পরীক্ষার ফলাফলে দেখা গেছে, সদর উপজেলায় ৬ জন, ভৈরবে ৩ জন এবং করিমগঞ্জ, নিকলী ও ইটনায় একজন করে আক্রান্ত হয়েছেন। পুরনো একজনের নমুনাও আবার পজিটিভ হয়েছে। ফলে নেগেটিভ হয়েছে ৮১টি নমুনা। এদিন সুস্থ হয়েছেন সর্দ উপজেলায় ২ জন এবং কটিয়াদী, ইটনা ও মিঠামইনে একজন করে। বর্তমানে জেলায় করোনা রোগি চিকিৎসাধীন আছেন ২১৬ জন।