• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:১৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে এবার ৫০টি কোরবানির হাট প্রতিটি হাটেই প্রচুর ক্রেতা-বিক্রেতা চরমভাবে উপেক্ষিত স্বাস্থ্যবিধি

কিশোরগঞ্জে এবার ৫০টি কোরবানির হাট
প্রতিটি হাটেই প্রচুর ক্রেতা-বিক্রেতা
চরমভাবে উপেক্ষিত স্বাস্থ্যবিধি

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে স্থায়ী পশুর হাট রয়েছে ৫০টি। এর বইরে এবার করোনা মহামারির কথা বিবেচনা করে অস্থায়ী কোন পশুর হাট বসতে দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদক কর্মকর্তা ডা. নজরুল ইসলাম। ঈদের মাত্র এক সপ্তাহ বাকি। এখন প্রতিটি হাটেই প্রচুর লোকের সমাগম। কিন্তু সিংহভাগ মানুষকেই স্বাস্থ্যবিধি অগ্রাহ্য করতে দেখা যাচ্ছে। গায়ে গায়ে লেগে কোরবানির পশু দাঁড় বিক্রেতারাও গায়ে গায়ে লেগে দাঁড়াচ্ছেন। এই ভীড়ের মধ্যে ক্রেতাদেরও একই অবস্থা।
আজ ২৪ জুলাই শুক্রবার ছিল কিশোরগঞ্জ শহরতলির শোলাকিয়া পশুর হাট। এটি জেলার সবচেয়ে বড় পশুর হাট। ঈদ উপলক্ষে এখানকার নির্ধারিত হাটের জায়গায় স্থান সঙ্কুলান হয় না। পার্শ্ববর্তী আজিম উদ্দিন হাইস্কুল মাঠ, আশপাশের রাস্তা এবং পূর্বপাশে এক কিলোমিটার দূরে গাছবাজার পর্যন্ত হাট বিস্তৃতি লাভ করে। সকাল থেকেই বিভিন্ন উপজেলা থেকে খামারি এবং কৃষকরা তাদের গরু নিয়ে হাটে যান। রাত পর্যন্ত চলে কেনাবেচা। হাটে স্থানীয় জাত থেকে শুরু করে ব্রাহামা, সিন্ধী ও নানা শঙ্কর জাতের ষাঁড় নিয়ে আসা হয়েছে। এসব ষাঁড়ের মধ্যে কিছু নিজের গাভীর বাছুর থেকে তৈরি করা হয়েছে, আর বাকিগুলো বাজার থেকে বাছুর কিনে মোটা তাজাকরণ প্রকৃয়ায় বড় করা হয়েছে। তবে এবার সাধারণ ক্রেতাদের মধ্যে এক ধরনের করোনা ভীতি দেখা যাচ্ছে। তারা হাটে না গিয়ে রাস্তায় দাঁড়িয়ে বা কৃষকের বাড়িতে বা খামারে গিয়ে গরু কেনার চেষ্টা করছেন।
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম জানিয়েছেন, জেলার ১৩টি উপজেলায় মোট ৯৯টি পশুর হাট রয়েছে। এর মধ্যে ৫০টি হাট স্থায়ী, আর অস্থায়ী হাট আছে ৪৯টি। এর বাইরে রাস্তার পাশে বসে আরো ৫টি পশুর হাট। এবার স্থায়ী হাটের বাইরে অন্য কোন হাট বসতে দেয়া হবে না। তবে এবার অনলাইনে পশু কেনাবেচারও ব্যবস্থা করা হয়েছে। খামারিরাও অনলাইনের জন্য নিবন্ধন করছেন বলে তিনি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *