• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:১৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে করোনায় আক্রান্ত ১১ নতুন সুস্থও হয়েছেন ২২ জন

কিশোরগঞ্জে করোনায় আক্রান্ত ১১
নতুন সুস্থও হয়েছেন ২২ জন

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে আরো ১১ জনের করোনা ধরা পড়েছে। তবে সুস্থও হয়েছেন ২২ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাব থেকে পাওয়া ৯৪টি নমুনার পরীক্ষার ফলাফলে দেখা গেছে, সদর উপজেলায় ৮ জন আর হোসেনপুর, কুলিয়ারচর ও নিকলীতে একজন করে আক্রান্ত হয়েছেন। ফলে নেগেটিভ হয়েছে ৮৩টি নমুনা। আর সুস্থ হওয়া নতুন ২২ জনের মধ্যে আছেন সদর উপজেলায় ৯ জন, বাজিতপুরে ৫ জন, পাকুন্দিয়ায় ৩ জন, ভৈরবে ৩ জন, কটিয়াদী ও নিকলীতে একজন করে। এ পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছেন মোট এক হাজার ৯০৮ জন, সুস্থ হয়েছেন মোট এক হাজার ৬৬৫ জন, আর মারা গেছেন ৩৪ জন। ফলে বৃহস্পতিবার জেলায় করোনা রোগি চিকিৎসাধীন ছিলেন ২০৯ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *