মাস্ক ব্যবহার না করা, অতিরিক্ত দামে পণ্য বিক্রি করা, প্রকাশ্যে ধুমপান ও ধুমপানের বিজ্ঞাপন প্রচারসহ বিভিন্ন অপরাধে ভ্রাম্যমাণ আদালত আজ ২৩ জুলাই জেলা সদরসহ সারা জেলায় ভ্রাম্যমাণ আদালত এক লাখ ২০ হাজার ৯শ’ টাকা জরিমানা আদায় করেছেন। কয়েকটি মার্কেটসহ জেলা শহরের বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফসা নাদিয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মোট ১৮ হাজার ৬শ’ টাকা জরিমানা আদায় করেছেন। এছাড়া সারা জেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট এক লাখ ২ হাজার ৩শ’ টাকা জরিমানা আদায় হয়েছে।