• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

ভৈরবে ২০ শয্যা বিশিষ্ট ট্রমা হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্য সচিব

ভৈরবে ২০ শয্যা বিশিষ্ট ট্রমা হাসপাতাল
পরিদর্শন করলেন স্বাস্থ্য সচিব

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে ২০ শয্যা বিশিষ্ট ট্রমা হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান। আজ ২৩ জুলাই বৃহস্পতিবার ঢাকা থেকে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার নিজ বাড়িতে যাওয়ার পথে ভৈরব পৌর শহরে কমলপুরে অবস্থিত ট্রমা হাসপাতাল পরিদর্শন করেন তিনি। যেখানে বর্তমানে কোভিড-১৯ রোগীদের আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এ সময় স্বাস্থ্য সচিবকে ফুল দিয়ে বরণ করে নেন, কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া, উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টুসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকবৃন্দ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মিজানুর রহমান কবির, পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোশারফ হোসেন মিন্টু প্রমুখ।পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহন করে স্বাস্থ্য সচিব বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, ভৈরব আমার নিজের এলাকা। আমার জন্মস্থান জেলা কিশোরগঞ্জ। ভৈরবের জন্য কিছু একটা করা আমার দায়িত্ব ও কর্তব্য। আপনারা ভৈরবের জন্য একটি পিসিআর ল্যাব স্থাপন, স্বাস্থ্যখাতে চিকিৎসক সংখ্যা বাড়ানো, হাসপাতালে অক্সিজেন সরবরাহসহ বিভিন্ন সরঞ্জামাদি চাহিদার কথা বলেছেন। এ বিষয়গুলো আমি অফিসিয়াল ভাবে আলোচনা করে তা বাস্তবায়নের চেষ্টা করবো। তার পাশাপাশি যেহেতু ট্রমা সেন্টার হওয়ার পরও এখানে আরো জায়গা খালি রয়েছে সেজন্য এ জায়গায় আরো কিছু স্থাপনা করার জন্য অফিসিয়ালভাবে চেষ্টা করবো। ভৈরবে যেহেতু একটি ইতালী পাড়া রয়েছে সেহেতু করোনা বিস্তারে এটি একটি বিপদজনক এলাকা। এ বিষয়টিও মাথায় রেখে সামনে এগিয়ে যেতে হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পিসিআর ল্যাব সম্পর্কে তিনি আরো বলেন, সারা বাংলাদেশে ৪০টি জেলায় পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে। তবে ৬৪টি জেলায় ল্যাব হওয়ার পর যদি কোন উপজেলায় ল্যাব করা হয় তাহলে অবশ্যই ভৈরবকে অগ্রাধিকার দেয়া হবে।
এ সময় তিনি আরো বলেন, ভৈরবকে জেলার সাথে তুলনা করা যায়। জেলার মতই ভৈরবে সকল কিছুই রয়েছে এবং ভৈরবে স্বাস্থ্য খাতে আরো উন্নত করতে কাজ করা হচ্ছে। স্বাস্থ্যখাতে জনবল বাড়াতে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিদিন ডাক্তার ও নার্স নিয়োগ দিচ্ছেন। স্বাস্থ্যখাতকে উন্নত করতে প্রধানমন্ত্রী উদার। যখন যা চাওয়া হয় তখনই তা তিনি দিয়ে দিচ্ছেন। এ সময় সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, মানুষ যেন চিকিৎসা ও করোনা পরীক্ষায় হয়রানির শিকার না হয় সে দিকে নজরদারী বাড়ানো হয়েছে। সরকার এ বিষয়ে অনেক ভাল উদ্যোগ নিয়েছে যা চোখে পড়ার মতো। শুধু জেলাতেই নয় সারা বাংলাদেশের উপজেলা গুলোতেও চিকিৎসা কেন্দ্রগুলোতে সরকারি, বেসরকারি হাসপাতালগুলোতে যেন কোন দুর্নীতি না হয় সে দিকে নজরদারী বাড়ানো হয়েছে। অল্প অসুখে একাধিক পরীক্ষা দিয়ে অসহায় গরীবদের চিকিৎসা বঞ্চিত করছে। সেদিকেও নজরদারী বাড়ানো হয়েছে। স্বাস্থ্য খাতে অনিয়মের জন্য সরকার কাউকে ছাড় দিচ্ছেন না। সরকার স্বাস্থ্য খাতে এত লোকবল ও সরঞ্জামাদি দিয়েছে তা সঠিক ব্যবহার হচ্ছে কি না তাও নজরদারী করা হচ্ছে নিয়মিত। যারা অনিয়ম, অন্যায় ও দুর্নীতির সাথে জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন কঠোর হাতে। সাহেদের বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, এ বিষয়ে দুদক ও আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। সকল ক্ষেত্রে সাধারণ মানুষ যেন চিকিৎসা নিতে পারে সে দিকে প্রতিটি সরকারি হাসপাতালে বিভিন্ন সরঞ্জামাদি সরবরাহের মাধ্যমে সঠিক চিকিৎসার ব্যবস্থা কার্যক্রম অব্যাহত রয়েছে এবং বাংলাদেশের চিকিৎসাখাতে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে বলেও তিনি জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *